 সম্মাননা :
সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা সম্মাননা ২০১২ পেয়েছেন দৈনিক জনতার চীফ রিপোর্টার নোয়াখালীর কৃর্তী সন্তান মশিউর রহমান রুবেল।
 আমার এ নগরে নাগরিক সেবা...
নাগরিক সেবা...
 আত্মত্যাগী জাফর ফরাজী: নি:স্ব অথচ একজন স্বপ্নচারী মানুষ
মোহাম্মদ রহমত উল্যাহ/ জামাল হোসেন বিষাদ
আমারসংবাদডটকম, ২৮ মার্চ-১২ :
‘ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ’-এ প্রবাদটির সত্য অন্বেষনের জীবন্ত প্রবাদ পুরুষ জাফর ফরাজী। তিনি এক স্বপ্নচারী মানুষ। পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা এ মানুষটি ভিটে মাটি ও রুটি রুজি রোজগারের শেষ সম্বল দর্জি দোকান বিক্রি করে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন। জাফর ফরাজী মানুষের কল্যাণে নিজের সর্বস বিলিয়ে দিতেই আনন্দ পান। সাইকেলের প্যাডেলে স্বপ্ন তার ৬৪ জেলা ভ্রমণ। সঙ্গে অলি-আউলিয়াগণের মাজার জিয়ারত। শেষ গন্তব্য সৌদি আরবে হজ্জ্ব পালন করে বিশ্ব শান্তি কামনা। ২৬ মার্চ ১৬তম জেলা হিসেবে আসেন নোয়াখালীতে।
 বিশ্রামের সুযোগ বারবার আসেনা, তাই...সারি সারি...
বিশ্রামের সুযোগ বারবার আসেনা, তাই...সারি সারি...
 ক্লান্তিহীন অপেক্ষা...
ক্লান্তিহীন অপেক্ষা...
 অলস সময় পার...
অলস সময় পার...
 একটু বিরাম...
বক পাখিরা সারাদিন খাবারের খোঁজে ঘুরে বেড়ায় বিভিন্ন জলাশয়ে। সন্ধ্যা হওয়ার আগে আকাশে উড়ে খুঁজে নেয় গাছের উচু চুড়ায় একটু নিশ্চিন্ত বিশ্রামের আশায় নির্জন, নিরাপদ, আশ্রয়। যেন আগামীকালের সূর্য হয় প্রতিদিনের মত। জন-কোলাহলের মাঝে এসে জানান দিল, আমরা থাকতে চাই তোমাদের শহরে তোমাদের পাশে। প্রাণীবৈচিত্র টিকে থাকলে টিকে থাকবে আমাদের ধরণী। ছবিটি গতকাল নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পেছন থেকে তুলেছেন -করিম নূরী।
 আইলায় ক্ষতিগ্রস্থ হবার পর এখনো মেরামত করা হয়নি
হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মূল সড়ক ডিসি রোড আইলায় ক্ষতিগ্রস্থ হবার পর এখনো মেরামত করা হয়নি। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি মেরামত না হবার ফলে নিঝুম দ্বীপের অধিবাসীদের ভোগান্তির শেষ নেই। ছবি : দ্বীপ আজাদ।
 খেজুর রস ...
খেজুর রস ...
খেজুর গাছ যেখানে বিলুপ্তির পথে সেখানে দু’চারটি গ্রামে ঘুরে বেড়ালে চোখে পড়ে রস আহরণের বাংলার চিরাচরিত মনোরম দৃশ্য। ছবিটি নোয়াখালী সদর উপজেলার কিল্লার চর থেকে তুলেছেন আজাদ দ্বীপ।
 থোকায় থোকায় আপেল কুল...
জেলা সদরের বিনোদপুরে বাউকুল ও আপেল কুলের চাষ করেছেন বেলায়েত হোসেন সুজন। পারিবারিক জমিতে পরীক্ষামূলকভাবে গত ৩ বছর ধরে তিনি চাষ করছেন। গেলো বছর রোপনকৃত ৭০টি গাছ থেকে ফলন পেয়েছিলেন ৬০ মন। সুজন এবার আশা করছেন ফলন আরো বেশি হবে।
|