জেলা ছাত্রদলের তিন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার
বহিষ্কারের ৮মাস পর নোয়াখালী জেলা ছাত্রদলের তিন নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে জেলা ছাত্রদল।তিনজন হলেন, নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এসএম নিজাম, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ চৌধুরী চয়ন ও শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন আজাদ।
রোববার সকালে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান ও সাধারণ সম্পাদক সাবের আহম্মদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়ে।
 যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সহ ৬ দফা দাবিতে বাসদ ও সিপিবি’র হরতাল পালিত
অমৃত লাল ভৌমিক সুমন, নোয়াখালী,
আমারসংবাদডটকম, ১৮ ডিসেম্বর-১২
সকল যুদ্ধাপরাধীর বিচার দ্রুত শেষ করে শাস্তি কার্যকর করা, গার্মেন্টস অগ্নিকান্ডের জন্য দায়ী মালিক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের গ্রেফতার-শাস্তি প্রদান করা, কারখানায় কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার ও নায্য মজুরি নিশ্চিত করা, বিদ্যুৎ বিল, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোসহ ৬ দফা দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি- সিপিবিসহ বাম দলগুলোর ঢাকা সকাল সন্ধ্যা হরতাল মঙ্গলবার নোয়াখালীতেও শান্তিপূর্ণভাবে পালিত হয়।
কোকো’র আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন’র দাবি : মানি লন্ডারিং এর ফেরত আনা টাকার ব্যাপারে দুদক চেয়ারম্যানের বক্তব্য বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত
জামাল হোসেন বিষাদ, নোয়াখালী
আমারসংবাদডটকম, ২৩ নভেম্বর-১২
বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এমপি দাবি করেছেন মানি লন্ডারিং এর টাকা ফেরত আনার ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান’র দেয়া বক্তব্য বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
কারণ ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বেগম জিয়া ও আরাফাত রহমান কোকোকে তৎকালীন সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকারের আমলে আটক করা হয়। অথচ সিঙ্গাপুর ওভারসিস ব্যাংকে টাকা জমা হয় ২০০৭ সালের ১৬ নভেম্বর। সিঙ্গাপুর ওভাসিস ব্যাংকে টাকা জমা হওয়ার সময় বেগম জিয়া ও তাঁর ছোট ছেলে আরাফাত রহমান কোকো জেলে আটক ছিলেন। তাহলে স্বভাবতই প্রশ্ন আসে টাকাগুলো জমা হলো কোত্থেকে?
কবিরহাট সরকারি কলেজে পরীক্ষার হলে ছাত্রলীগের হামলা: শিক্ষক ও ছাত্রছাত্রী লাঞ্চিত, ভাংচুর, পরীক্ষা স্থগিত
আমারসংবাদডটকম
১৪ নভেম্বর-১২ :
কবিরহাট সরকারি কলেজে অনৈতিক দাবি পূরণ না করায় ছাত্রলীগ নেতাকর্মীরা বুধবার দ্বিতীয় বর্ষ নির্বাচনী পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে হামলা, ভাংচুর ও শিক্ষক এবং ছাত্রছাত্রীদের লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী ছাত্রছাত্রীরা জানান, বুধবার দ্বিতীয় বর্ষের নির্বাচনী পরীক্ষার প্রথম দিন ইংরেজী দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর ৫-৭ মিনিট পর কলেজ ছাত্রলীগের সভাপতি মাকসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক হাসান বিন আজাদ সুজনের নেতৃত্বে ২০-৩০জন নেতাকর্মী পরীক্ষার হলে ঢুকে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ করে এবং পরীক্ষা বন্ধ রাখতে বলে।
ছাত্র শিবিরের ২০ নোতাকর্মীর দুই দিনের রিমান্ড
আমারসংবাদডটকম,
১৪ নভেম্বর-১২
নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম জাকির হাসানের আদালত গ্রেফতারকৃত ২০ ছাত্র শিবির নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ বুধবার আদালত এ আদেশ দেন।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর জেলা শহর মাইজদীতে ছাত্র শিবির কর্মীরা গোদার মসজিদ এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশের উপর হামলা করে। এ সময় সুধারাম থানার এসআই মো: রফিকুল ইসলাম সহ কয়েক জন আহত হয়।
নোয়াখালীতে একই স্থানে জাসদের দুই পক্ষের কর্মসূচি আহ্ান : অনুষ্ঠানস্থলে যায়নি একপক্ষ ॥ আলোচনা সভার মধ্যদিয়ে কর্মসূচি শেষ করে অপর পক্ষ
আমারসংবাদডটকম, ২৯ অক্টোবর-১২
নোয়াখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার একই স্থানে দলের দুটি পক্ষ কর্মসূচি দিলেও শেষ পর্যন্ত এক পক্ষ অনুষ্ঠানস্থলে যায়নি। আর অপর পক্ষ ঘরোয়া আলোচনার মদ্যদিয়ে কর্মসূচি সমাপ্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নোয়াখালী টাউন হলে সোমবার সকালে আলোচনা সভা ও শোভাযাত্রার কর্মসূচি দেয় জাসদের সদর উপজেলা কমিটি।
নোয়াখালী সরকারি কলেজ- শিক্ষা দিবস উপলক্ষে ছাত্র ফ্রন্টের মিছিলে শিবিরের হামলায় আহত-৫
অমৃত লাল ভৌমিক সুমন,
আমারসংবাদডটকম, ১৭ সেপ্টেম্বর-১২
শিক্ষা দিবস উপলক্ষ্যে নোয়াখালী সরকারি কলেজ (নতুন) ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখা মিছিল বের করে। মিছিলটি বিজ্ঞান অনুষদ থেকে বাণিজ্য অনুষদ গেলে শিবির কলেজ কমিটির সভাপতি মিশু ও সাধারণ সম্পাদক নাছিমের নেতৃত্বে ১৫/২০ ছাত্রশিবিরকর্মি ছাত্র ফ্রন্টের মিছিলে হামলা চালায়।
এসময় ছাত্রফ্রন্ট কলেজ কমিটির সভাপতি মনির উদ্দিন নাভলু, সহ-সভাপতি শুভ দেবনাথ, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, কলেজ নেতা শাহিদুল ইসলাম রাকিব আহত হয়।
 সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে স্নাতক ১ম বর্ষের নবীণ বরণ উদযাপন
আমারসংবাদডটকম,
নোয়াখালী, ০৫ জুন-১২ :
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নোয়াখালী সরকারী কলেজ শাখার উদ্যোগে মঙ্গলবার নোয়াখালী পৌর অডিটোরিয়ামের স্নাতক ১ম বর্ষের নবীণ বরণ অনুষ্ঠিত হয়।
ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক পলাশের পরিচালনায় অনুষ্ঠিত নবীণ বরণে সভাপতিত্ব করেন ছাত্র ফ্রন্ট নোসক শাখার সভাপতি ছাত্রনেতা মনির উদ্দিন নাভলু।
প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি, সংগ্রামী ছাত্রনেতা সাইফুজ্জামান সাকন।
ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ৩টি মামলা
আবু নাছের মঞ্জু,
আমারসংবাদডটকম, ০৮ এপ্রিল-১২ :
নোয়াখালী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১৯২ জন নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, চাঁদাবাজি, লুটপাট ও বিস্ফোরক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং শহর বিএনপির সাধারণ সম্পাদকের পরিবারে তিন সদস্য বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন।
সুধারাম থানা সুত্রে জানা গেছে, তিনটি মামলার মধ্যে প্রথমটি দায়ের করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছেরের ভাই আবু তাহের। এ মামলায় সদর উপজেলা যুবদলের সভাপতি ভিপি জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল করিম মুক্তা ও কলিম উল্লাহসহ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামি করা হয়।
জেলা শহরে ১৪৪ ধারা জারি : ছাত্রদলের সম্মেলন নিয়ে দুইপক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর
আমারসংবাদডটকম, ০৬ এপ্রিল-১২ :
নোয়াখালীতে ছাত্রদলের তিনটি শাখার সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে শহরে ছাত্রদলের বিবাদমান দুইটি পক্ষের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এসময় শহরের কয়েকটি গাড়ি ভাঙচুর ও দোকানপাটে ইটপাকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শহরের একাধিকস্থানে একই সঙ্গে বিবাদমান দুইটি পক্ষ ছাত্রদলের সম্মেলন আহ্বান করায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে শুক্রবার সকাল ছয়টা থেকে রাত বারটা পর্যন্ত নোয়াখালী পৌরসভা এলাকায় সকল ধরণের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রাত আটটার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ফেরদৌস হাসান খান এ আদেশ দেন।
|