 সুবর্ণচরে ইসলামী ব্যাংকের শীত বস্ত্র বিতরণ
আমারসংবাদডটকম,
সুবর্ণচর,৩১ ডিসেম্বর-১২
সুবর্ণচর উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সুবর্ণচর শাখার উদ্দ্যেগে ৩ ‘শ গরীব নিরীহ শীতার্ত পুরুষ মহিলার মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। বিতরণ উপলক্ষ্যে ব্যাংক মিলনায়তনে ব্যাংকের প্রজেক্ট অফিসার মোঃ মনিরুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সুবণর্চর উপজেলা নির্বাহী অফিসার খালিদ মেহদী হাসান।
 ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রন ও গণসচেতনতা সৃষ্টির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত
মিজানুর রহমান, নোয়াখালী,
আমারসংবাদডটকম, ৩১ ডিসেম্বর-১২ :
নোয়াখালীতে মৎস্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ ও গণেসচেতনতা সৃষ্টির লক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা মৎস্য কার্যালয়ে এ কর্মশালা হয়।
জেলা মৎস্য কমকর্তা বিলকিস তাহমিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
 ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ
আমারসংবাদডটকম,
নোয়াখালী, ২৮ ডিসেম্বর-১২ :
বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় ইসলামী ব্যাংক বাংলাদশে লমিটিডে নোয়াখালী জোনরে উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠতি হয়।
ব্যাংকরে অ্যাসস্ট্যিান্ট ভাইস প্রসেডিন্টে ও মাইজদীর্কোট শাখার শাখা প্রধান মোতাহার হোসনে এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জোন প্রধান ও ব্যাংকরে এক্সকিউিটভি ভাইস প্রসেডিন্টে আবু নাছরে মোহাম্মদ নাজমুল বারীর ।
 সোনাইমুড়ীতে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ
মিজানুর রহমান, বেগমগঞ্জ,
আমারসংবাদডটকম, ১৯ ডিসেম্বর-১২ :
যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আজ সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সোনাইমুড়ী উপজেলা পরিষদ থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদো কমান্ডার মাস্টার ইউনুস,ডেপুটি কমান্ডার আজিজুর রহমানসহ আরো অনেকে
 ঐতিহ্যের ৫৫ বছর : ভাতকাঠী আদাখোলা দাখিল মাদ্রাসা
ইমাদুল হক প্রিন্স,
আমারসংবাদডটকম, ০৮ জুন-১২ :
ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলাধীন বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠী গ্রামে ৫৫ বছরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভাতকাঠী আদাখোলা দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে ফলাফলের দিক দিয়ে দাখিল ও জুনিয়র দাখিল পরীক্ষায় রাজাপুর উপজেলার শ্রেষ্ঠ হওয়ার মর্জাদা অক্ষুন্ন রেখে চলেছে। এখানে ১ম শ্রেনী থেকে দশম শ্রেনী পর্যন্ত পড়ানো হয়। মাদ্রাসাটির শুধু অফিস কক্ষটি আধাপাকা টিনসেড ঘর। শ্রেনী কক্ষের জন্য ৩টি কাঁচা কাঠের ফ্রেমযুক্ত টিনসেড ঘর যাহাতে ১১টি কক্ষ আছে। মাদ্রাসাটির সন্মুখে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে। মাদ্রাসাটি ১৯৫৭ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত
আমারসংবাদডটকম,
নোয়াখালী, ০৫ জুন-১২ :
Green Economy: Does it include you--পরিবশে বান্ধব উন্নয়নে আপনিও অংশীদার হোন’’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে মঙ্গলবার নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস।
সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক মো: সিরাজুল ইসলাম তার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন।
 পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ‘ধুমপান মৃত্যুর কারণ’ শীর্ষক সেমিনার
ইমাদুল হক প্রিন্স, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়,
আমারসংবাদডটকম, ৩ জুন-১২ :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শনিবার ‘ধুমপান মৃত্যুর কারণ’ শীর্ষক এক সেমিনার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী খানের সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ-ই-আলম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদ উল্ল¬াহ্ তালুকদার।
 নোয়াখালীতে সমকালের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা, সমাবেশ
আমারসংবাদডটকম,
নোয়াখালী, ০১ জুন-১২:
‘জ্বালাও মঙ্গল আলোক’ এই শ্লোগানকে সামনে রেখে নোয়াখালীতে পালিত হয়েছে দৈনিক সমকালের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার নোয়াখালী জেলা শহর মাইজদীতে আনন্দ শোভাযাত্রা এবং পরে নোয়াখালী প্রেসক্লাবে আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে স্থানীয় সাংসদ একরামুল করিম চৌধুরী ও জেলা প্রশাসক মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে আনন্দ সমাবেশে মিলিত হয়।
নোয়াখালীতে প্রাক বাজেট আলোচনায় উপকূলীয় এলাকায় বিশেষ বরাদ্দের দাবি
আমারসংবাদডটকম,
নোয়াখালী, ০১ জুন-১২ :
নোয়াখালীতে প্রাক বাজেট আলোচনা সভায় দেশের উপকূলীয় জেলা সমূহের জন্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখার দাবি জানানো হয়েছে। আলোচনা সভায় জাতীয় বাজেটে দুর্গম চর ও বিভিন্ন দ্বীপে বসবাসরত মানুষের স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ জীবিকায়ন এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সুনির্দিষ্ট কর্মকৌশল তুলে ধরারও দাবি জানানো হয়।
বৃহস্পতিবার রাতে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র এবং উন্নয়ন সংস্থা পার্টিসিপেটরি রিচার্জ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে।
 নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান
আমারসংবাদডটকম, ৩১ মার্চ-১২ :
নোয়াখালীতে মাঠ পর্যায়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের পুরস্কৃত করা হয়েছে। ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্প শনিবার দুপুরে সংস্থার মাইজদী বাজার অফিসে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইনস্ট্রাক্টর মো. দিদার হোসেন।
|