ছাত্র শিবিরের ২০ নোতাকর্মীর দুই দিনের রিমান্ড
আমারসংবাদডটকম,
১৪ নভেম্বর-১২
নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট এসএম জাকির হাসানের আদালত গ্রেফতারকৃত ২০ ছাত্র শিবির নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ বুধবার আদালত এ আদেশ দেন।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর জেলা শহর মাইজদীতে ছাত্র শিবির কর্মীরা গোদার মসজিদ এলাকায় দলীয় কার্যালয়ের সামনে পুলিশের উপর হামলা করে। এ সময় সুধারাম থানার এসআই মো: রফিকুল ইসলাম সহ কয়েক জন আহত হয়।
সঞ্চয় পত্রের ভাউচার জাল করে ১৫লক্ষ ৪৬ হাজার টাকা উত্তোলন ॥ ৭ ঘন্টা পর টাকাসহ ৩ প্রতারক গ্রেফতার
আমারসংবাদডটকম,
১৩ নভেম্বর-১২,নোয়াখালী :
নোয়াখালী জেলা সদরের জনতা ব্যাংক মাইজদি কোর্ট কর্পোরেট শাখা থেকে আজ দুপুরে ৩ প্রতারক সঞ্চয় পত্রের জাল ভাউচারের মাধ্যমে ১৫ লাখ ৪৬ হাজার টাকা নিয়ে যাবার ৭ ঘন্টা পর সুধারাম মডেল থানা পুলিশ জালিয়াত চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।
আজ সন্ধ্যা ৭ টায় পুলিশ পৌর এলাকার তাজমাহতাবপুর এলাকার নিজ বাড়ি থেকে পুরো টাকাসহ ঐ তিন প্রতারককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জের ভূমিহীনদের উপর সন্ত্রাসী হামলা, ভূমিহীন সভাপতি সহ আহত ১০
আকবর হোসেন সোহাগ, নোয়াখালী
আমারসংবাদডটকম, ১২ নভেম্বর-১২:
কোম্পানীগঞ্জের চর এলাহি ইউনিয়নের চর কলমি মৌজায় খাস জমি দখল করতে না পেরে আজ সোমবার দুপুরে ভূমিহীনদের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে জোরদার ও ভূমি দস্যু মোজাম্মেল ও ইসমাঈলের নেতৃত্বে সন্ত্রাসীরা।
হামলায় চর কলমী ভূমিহীন সভাপতি শেখ আবদুল হক (৬৭), শেখ ফরিদ (২২), সাইফুল ইসলাম (১৯) সহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪ জনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে আহত
নোয়াখালীর জেলা শহর ও সেনবাগে পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষ : পুলিশের ১৩ জনসহ আহত অর্ধশত ॥ গাড়ি ভাংচুর ॥ জামায়াতের জেলা আমীর সহ আটক ১৯
জামাল হোসেন বিষাদ, নোয়াখালী
আমারসংবাদডটকম, ০৬ নভেম্বর-১২ :
নোয়াখালী জেলা সদর ও সেনবাগ উপজেলার সেবারহাটে পুলিশের সাথে জামায়াত-শিবিরের সংঘর্ষে পুলিশের ১৩ জন এবং জামায়াত-শিবিরের অর্ধশত নেতাকর্মী আহত হয়। এরমধ্যে সেনবাগ থানার এক কনস্টেবল ও জামায়াত-শিবিরের ২জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের মধ্যে সুধারাম থানার ওসি, পুলিশ পরিদর্শক (তদন্ত), দুই এসআই ও তিন কনস্টেবল ও সেনবাগ থানার ৩ পুলিশ সদস্যকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাতিয়ার মেঘনায় মাছ ও ট্রলারসহ মাঝিমাল্লাদের অপহরণের ঘটনায় পুলিশের সাথে জলদস্যুদের গুলি বিনিময়
আমারসংবাদডটকম, নোয়াখালী
০৩ নভেম্বর-১২ :
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনায় মাছ ও ট্রলারসহ মাঝিমাল্লাদের অপহরণের ঘটনায় পুলিশের সাথে জলদস্যুদের গুলি বিনিময় হয়েছে।
হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন জানান, আজ বিকালে মেঘনায় মাছ ধরে চেয়ারম্যান ঘাটে ফেরার সময় জলদস্যু নিজাম বাহিনী জাল, মাছ ও ৬ জন মাঝিমাল্লাসহ দুটি ট্রলার নিয়ে যায়। এ সময় জলদস্যুদের হামলায় ৩ জন আহত হয়।
বেগমগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
আমারসংবাদডটকম,
০২ নভেম্বর-১২, নোয়াখালী:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামে শুক্রবার সকালে অজ্ঞাত (২২) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানা উপপরিদর্শক (এসআই) জয়দেব জানান, উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মাইজদী কোর্ট স্টেশন এলাকার একটি বাড়ির বাগানে শুক্রবার সকাল ১১টার দিকে এলাকাবাসী যুবকের ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তবে; কেউই যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি। লাশের পাশে দুটি মোবাইল ফোন, ভাঙ্গা সিম, কয়েকটি সিগারেটের খোসা উদ্ধার করে পুলিশ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের গাংচিলে গণপিটুনীতে ৫ ডাকাত নিহত
জামাল হোসেন বিষাদ, নোয়াখালী
আমারসংবাদডটকম, ২৯ অক্টোবর-১২ :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরএলাহীর গাংচিলের উড়িরচর নদীতে ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গণপিটুনিতে নিহত হয়েছে।
আজ সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় জেলেরা বামনি নদীতে সংঘবদ্ধ ডাকাত দলকে ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিতে দেখেন, এসময় ডাকাতদের স্থানীয় জনতা ঘিরে ফেলে গণপিটুনী দিলে ঘটনাস্থলে ৫ ডাকাত নিহত হন।
নোয়াখালী সরকারি কলেজ- শিক্ষা দিবস উপলক্ষে ছাত্র ফ্রন্টের মিছিলে শিবিরের হামলায় আহত-৫
অমৃত লাল ভৌমিক সুমন,
আমারসংবাদডটকম, ১৭ সেপ্টেম্বর-১২
শিক্ষা দিবস উপলক্ষ্যে নোয়াখালী সরকারি কলেজ (নতুন) ক্যাম্পাসে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখা মিছিল বের করে। মিছিলটি বিজ্ঞান অনুষদ থেকে বাণিজ্য অনুষদ গেলে শিবির কলেজ কমিটির সভাপতি মিশু ও সাধারণ সম্পাদক নাছিমের নেতৃত্বে ১৫/২০ ছাত্রশিবিরকর্মি ছাত্র ফ্রন্টের মিছিলে হামলা চালায়।
এসময় ছাত্রফ্রন্ট কলেজ কমিটির সভাপতি মনির উদ্দিন নাভলু, সহ-সভাপতি শুভ দেবনাথ, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক পলাশ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খোকন, কলেজ নেতা শাহিদুল ইসলাম রাকিব আহত হয়।
দিনের আলোতে শিক্ষকের বাসায় ডাকাতি: নগদ টাকাসহ ৬লাখ টাকার মালামাল লুট
আমারসংবাদডটকম,
১৭ সেপ্টেম্বও, নোয়াখালী :
নোয়াখালী জেলা শহরের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের ফিরোজা ভবন নামের একটি দোতলা বাসায় সোমবার সকাল ১০টায় মো: রাব্বি নামের এক স্কুল শিক্ষকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে।
এসময় ডাকাতদল নগদ টাকাসহ প্রায় ৬লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
সুধারাম মডেল থানা উপপরিদর্শক (এসআই) মো: ইয়াসিন ফারুক জানান,‘ মো: রাব্বি জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তার স্ত্রী রেহানা আক্তার নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স।
হাতিয়ার নিঝুম দ্বীপে জলদস্যু পুলিশ বন্দুক যুদ্ধে ১ পুলিশ গুলিবিদ্ধ
আমারসংবাদডটকম,
১২ সেপ্টেম্বর-১২ :
জেলার দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে জলদস্যু পুলিশ বন্দুক যুদ্ধে পুলিশের এক এএসআই গুলিবিদ্ধ হয়েছেন। আজ (বুধবার) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ এএসআই’র নাম জাহেদুল করিম।
নিঝুমদ্বীপ নামার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহমত উল্যাহ জানান, বুধবার সকাল থেকে মেঘনার জলদস্যু মহিউদ্দিন ওরফে মাধু গ্র“প ও মিরাজ গ্র“প সশস্ত্র একদল সদস্য নিয়ে নিঝুমদ্বীপের দুবাই খালের মাথায় অধিপত্য বিস্তার করার জন্য
|