ফেনীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
আমারসংবাদডটকম, ফেনী, ১৯ মার্চ-১২ : ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় রোববার সন্ধ্যা ৭টার দিকে শাকিল (১১) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শাকিল ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের আতর আলী মিদ্দা বাড়ির প্রবাসী আবুল কাশেমের ছেলে। সে স্থানীয় মাথিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র।Details
ফেনীতে যুবলীগ নেতা খুন
আমারসংবাদডটকম, ফেনী, ১২ মার্চ-১২: ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন যুবলীগ নেতা শহিদ উল্লাহ মুহুরীকে (৪৫) রোববার গভীর রাতে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। রাত ১টার দিকে ফাজিলপুর ইউনিয়নের আলীনগর গ্রামের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে খুন করা হয়। সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন একই ইউনিয়নের পশ্চিম রাজনগর রেজি. প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। শহিদ উল্লাহ মুহুরী ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও আলীনগর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। এ হত্যার ঘটনায় ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজিবুল হক রিপন বিএনপিকে দায়ী করে বলেন, ‘স্থানীয় বিএনপি নেতা আইয়ুব খান, স্বপন ও পিচ্চি শাহজাহানের নেতৃত্বে সন্ত্রাসীরা শহিদকে কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে’।Details
ফেনীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের পাঁচদিন ব্যাপী কর্মসূচী
ফয়জুল ইসলাম জাহান আমারসংবাদডটকম ১৭ ফেব্রুয়ারি-১২ : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস উদযাপন করবে ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদ। ফেনী জেলার বিভিন্ন স্থানে এ উপলক্ষে পাঁচদিন ব্যাপী নানা কর্মসূচী নেয়া হয়েছে। পাঁচদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের লক্ষে গত সোমবার বিকেলে ফেনীর দাগনভূঞা উপজেলার সালাম নগর সংলগ্ন বেকের বাজারে কার্যকারী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ফজলুল্লাহ হাসনাত হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, মিজানুর রহমান, হাবীবুল্লাহ বাহার, বাবলু প্রমুখ। এ সময় উপস্থিত সবার আলোচনার ভিত্তিতে আবুল বাসারকে আহবায়ক ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে ১১সদস্য বিশিষ্ট উদযাপন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।Details
ফেনীর মুহুরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২
আমারসংবাদ.কম, ফেনী, ১৭ নেভম্বর-১১ : ফেনী সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২ আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুল হক জানান, ঢাকা থেকে চট্রগ্রামগামী জোনাকী পরিবহনের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটনাস্থলে এক মাইক্রো যাত্রী (২০) মারা যান। এছাড়া আহত হন ২ জন।Details
দাগনভূঞায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার
শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী, আমারসংবাদ.কম, ১৪ আগস্ট-১১ : ফেনীর দাগনভূঞায় দেলোয়ার হোসেন হৃদয় (১৪) নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। হৃদয় জেলার সোনাগাজী উপজেলার চরমজলিশ পুর ইউনিয়নের চরমজলিশপুর গ্রামের ভূঞা বাড়ির ইসমাইল হোসেনের ছেলে। রোববার দুপুর ১২ টার দিকে দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন করিমপুর গ্রামের মেহের আলী পন্ডিত বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হৃদয় উপজেলার ফাজিলের ঘাট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। Details
ফেনীতে ১০ লাখ টাকা মূল্যের ভারতিয় শাড়ি আটক
শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী, আমারসংবাদ.কম, ০৭ আগস্ট-১১ : ফেনীতে ১০ লাখ টাকা মূল্যের ভারতিয় চোরাই শাড়িসহ একটি গাড়ি আটক করা হয়েছে । রোববার ভোর ৫টার দিকে ফেনী শহরের একাডেমী এলাকা থেকে পুলিশ শাড়িসহ গাড়িটি আটক করে। ফেনী গোয়েন্দা পুলিশের এসআই মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ফুলগাজী উপজেলা থেকে সন্দেহজনক একটি গাড়িকে ধাওয়া করলে গাড়িটি ফেনী শহরের দিকে চলে আসে। পরে শহরের একাডেমী এলাকায় পিকআপ (ফেনী ন-১১-০১৭৪) রেখে চালকসহ অপর একজন পালিয়ে যায়। পুলিশ এ সময় গাড়ীতে থাকা চোরাই পথে আসা ১০ লাখ টাকা মূল্যের ভারতিয় ৪ শত ৪৮ টি থ্রি পিছ ও শাড়ি আটক করে।Details
পুলিশি হয়রানির প্রতিবাদে দাগনভূঞায় মাছ বিক্রেতাদের ধর্মঘট পালন
শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী, আমারসংবাদ.কম, ৩০ জুলাই-১১ : পুলিশি হয়রানির প্রতিবাদে দাগনভূঞা বাজারে মাছ বিক্রি বন্ধ করে ধর্মঘট পালন করেছে মাছ ব্যবসায়ীরা। শনিবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত মাছ বিক্রি বন্ধ রাখে তাঁরা। ফলে উপজেলার শত শত মাছ ক্রেতাকে বিপাকে পড়তে হয়। পরে দাগনভূঞা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি জসিম উদ্দিন হায়দার লিটনের হস্তক্ষেপে ধর্মঘট প্রত্যাহার করে আবার মাছ বিক্রি শুরু করেন তারা।Details
আমেরিকার রাষ্ট্রদূতের দাগনভূঞার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী, আমারসংবাদ.কম, ২৩ জুলাই-১১ : আমেরিকান রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) জন ড্যানি লুইজ বৃহস্পতিবার ও শুক্রবার দু’দিন দাগনভূঞার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। তিনি ২ দিনের বিভিন্ন সময়ে দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ, বদরেরন্নেছা উচ্চ বিদ্যালয়, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়, হাজী সফি উল্যা উচ্চ বিদ্যালয়, জমিলা খাতুন মেমোরিয়াল আলিম মাদ্রাসা ও দাগনভূঞা দুলা মিয়া কটন স্পিনিং মিল পরিদর্শন করেন। রাষ্ট্রদূত দুইদিনে প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। Details
ফেনী চেম্বার সভাপতির ডাকা সভা পন্ড
শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী, আমারসংবাদ.কম, ২০ জুলাই-১১ : নির্বাচনকে কেন্দ্র করে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সভাপতি জামাল উদ্দিনের ডাকা সভা পন্ড হয়ে গেছে। মঙ্গলবার রাত ১০ টার দিকে শহরের ট্যাংক রোড়স্থ চেম্বার কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিভিন্ন সূত্র জানায়, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে গত দু’সপ্তাহ যাবত বিরোধ চলে আসছিল। ২ জুলাই চেম্বারের ২৪ সদস্যের মধ্যে ১৫ জনের মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী আগামি ১ অক্টোবর নির্বাচনের লক্ষ্যে সম্প্রতি নির্বাচনী তফছিল ঘোষনা করে নির্বাচন কমিশন। Details
দাগনভূঞায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
শেখ ফরিদ উদ্দিন আত্তার, ফেনী, আমারসংবাদ.কম, ১০ জুলাই-১১ : ফেনীর দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই সন্তানের জননীসহ এক প্রবাসী মারা গেছে। রোববার দুপুর দুইটায় দক্ষিণ আলীপুর গ্রামের কাও বেপারী বাড়িতে এঘটনা ঘটে। নিহতরা হলো ঐ বাড়ির আবদুস ছাত্তার ছেলে কাতার প্রবাসী মোঃ সোহেল (৩৩) ও তার চাচা মিন্টু মিয়ার স্ত্রী দুই সন্তানের জননী মিলু (২৭) । Details
Showing Page 1 of 10 No more page No more page 1