 সৌদি আরবের জেদ্দায় পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনিকে জেদ্দা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সংবর্ধনা
মাসুদ সেলিম, জেদ্দা, সৌদিআরব থেকে:
আমারসংবাদডটকম, ২৪ মার্চ-১২ :
সৌদি আরবের জেদ্দায়, হোটেল গোল্ডেন টিউলিপ এর অডিটোরিয়ামে বর্তমান পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনিকে জেদ্দা প্রবাসী বাংলাদেশী কমিউনিটির সৌদি-আরবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে ।
হাজী রহিম উল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি । উপস্থিত ছিলেন মাহমুদ হাসান শামীম, কাজী আউয়াল,মোক্তার হোসেন সহ আওয়ামী পরিবারের অন্যান্য নেত্রী বৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি শুরুতেই সন্ত্রাসীদের গুলিতে নিহত ঢাকাস্থ সৌদী দুতাবাসের কর্মকর্তার রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ।
 জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা সেকশনের স্কুল গভর্নিংবডি নির্বাচন সম্পন্ন
মাসুদ সেলিম, জেদ্দা,
আমারসংবাদডটকম, ১২ মার্চ-১২ :
: রাজতন্ত্রীক দেশ সৌদি আরবে স্কুল গভানিং বোর্ডের নির্বাচনের অনুমতি থাকায় সৌদী আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা সেকশনের স্কুল গভর্নিংবডি নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে, শুক্রবার দুপুর ২.৩০ মিনিটে ভোট দেওয়া শুরু হয় । রাত ৮.৩০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। রাত চারটার সময় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন সৌদী শিক্ষামন্ত্রনালয়ের ডাইরেক্ট্রর সালেহ আল গামদী। নির্বাচনে অভিভাবক পরিষদের ৪ জন পার্থী অংশ নিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সহ ১ম ৪টি পদে ৪ জন ই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন
 জেদ্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
মাসুদ সেলিম,
জেদ্দা-সৌদি আরব থেকে :
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের উদ্দোগে পালন করা হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকালে কনসুলেটের সামনে অস্থায়ী শহীদ মিনারে কনসাল জেনারেল নাজমুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তার পর বিভিন্ন রাজনৈতিক এবং বাংলাদেশী কমিউনিটির নেত্রীবৃন্দ ও পশ্চিমাঞ্চল রিপোর্টাস ইউনিটর সাংবাদিক গন ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
 সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনী হত্যাকান্ডের প্রতিবাদে জেদ্দায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত
মাসুদ সেলিম, জেদ্দা-সৌদি আরব থেকে,
আমারসংবাদডটকম, ১৬ ফেব্রুয়ারি-১২ :
সৌদি আরব পশ্চিমাঞ্চল রিপোটারর্স ইউনিটি জেদ্দা ও মক্কা সাংবাদিক বৃন্দের উদ্যোগে জেদ্দায় মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০ টায় হোটেল সিসান এর অডিটোরিয়ামে সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনী হত্যা কান্ডের প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম, বাংলাভিশন প্রতিনিধি মোঃ সোহেল রানা, আরটিভি জেদ্দা প্রতিনিধি মেহেদী হোসেন দিগন্ত টিভি প্রতিনিধি শামিম আহমেদ, চ্যানেল আই জেদ্দা প্রতিনিধি রুমি সাইদ, চ্যানেল আই মক্কা প্রতিনিধি আলাউদ্দিন, এটিএন বাংলা সৌদি আরব প্রতিনিধি সাজেদুল ও মোহনা টিভি সৌদি আরব প্রতিনিধি মোঃ তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু
আমারসংবাদডটকম,
২ ফেব্র“য়ারি-১২ ::
দক্ষিণ আফ্রিকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় রিয়াজ হোসেন সরকার নামের এক বাংলাদেশী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে এই দূর্ঘটনা ঘটে। এসময় প্রাইভেট কারের চালক ও অপর একজন আহত হন। নিহত রিয়াজ হোসেন নোয়াখালীর সদর উপজেলা অশ্বদিয়া গ্রামের আবুল খায়ের পেশকারের ছেলে। বুধবার রাতে তাঁদের নোয়াখালী শহরের বাসায় এ খবর পৌঁছলে কান্নার রোল পড়ে যায়।
 প্রবাস আর ভাল লাগে না
॥ রিয়াজ মাহমুদ ॥
একুশ মার্চ ২০১০ বিকাল সাড়ে ৩ টার কাছাকাছি সময়ে বাড়ি থেকে যাত্রা। আসলাম নোয়াখালীর জেলা শহর মাইজদীতে। রিজার্ভ সিএনজি থেকে নেমে পা বাড়ালাম নিশাত প্লাজার মেসার্স ছায়েদ এন্ড ব্রাদার্সে। ছায়েদ ভাইয়ার সাথে দেখা করতে।
সেখানে ছায়েদ ভাইয়াসহ প্রায় ডজনখানেক বন্ধুবান্ধবের সাথে দেখা হলো। এদের মধ্যে মায়ের মত ভাবী (ছায়েদ ভাইয়ার স্ত্রী) ইকবাল, আল আমিন, কিসলু, সোহাগ, সানি আর আমাদের সবার প্রিয় খায়েরের সাথে ঘন্টাখানেক আড্ডা। আড্ডা শেষে আবার ফিরলাম ছায়েদ ভাইয়ার দোকানে। সবাই আমাকে বিদায় দেয়ার জন্য প্রস্তুত। কেউ আর বললো না আরো কিছুক্ষণ থাক আমাদের সাথে। কি আর করা, নিয়তি! সবাইকে ছেড়ে যাত্রা শুরু করতে হলো ঢাকার উদ্দেশ্যে।
 লন্ডনে দিনব্যাপী জমজমাট বৈশাখী মেলা
সুমিত আউয়াল, লন্ডন,
আমারসংবাদ.কম, ১৮ মে-১১ :
প্রতিবছরের মত এবারো সারাদিন বিপুল আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রবিবার লন্ডনে অনুষ্ঠিত হল বৈশাখী মেলা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে সমবেত হতে থাকে ইংল্যান্ডে ছড়িয়ে থাকা হাজার হাজার বাঙালি।
প্রতিবছর এই একটি দিন প্রবাসি বাঙ্গালীরা বন্ধু-বান্ধবের সাথে আড্ডায় মেতে থাকতে সমবেত হয় মেলায়। তরুণ-তরুণীরা মেলা মাঠের স্টল সাজিয়ে তুলে ধরে বাঙ্গালীর বৈশাখী মেলার ঐতিহ্য। মেলার মূল আকর্ষণের বিষয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কাতারে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রিয়াজ মাহমুদ, দোহা,
কাতার, আমারসংবাদ.কম:
চিরন্তন বাউল সংঘ এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব দোহা কাতারের উদ্যোগে ২২ এপ্রিল বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় বিভিন্ন ধরণের ৪০টি বাংলাদেশি পণ্যের স্টল স্থান পায়। ওয়ালটন বাংলাদেশ লিমিটেড এ মেলার আয়োজন করে।
মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ডেপুটি স্পীকার কর্ণেল (অব:) সওকত আলী।
প্রায় ১০ হাজার প্রবাসী বাংলাদেশি আনন্দ উদ্দীপনার মধ্যদিয়ে বৈশাখকে বরণ করে নেয়। এসময় কন্ঠ শিল্পী মিলা, ন্যান্সি এবং কৌতুকাভিনেতা হারুন কিসিঞ্জার সহ বাংলাদেশের এক ঝাঁক তারকা শিল্পী প্রবাসীদের আনন্দ দেয়।
আজ থেকে প্রবাসী বন্ধুদের জন্য আমারসংবাদের আয়োজনে যুক্ত হলো ‘আমার প্রবাস’
প্রবাসী বন্ধুরা আমারসংবাদ.কম’র পক্ষ থেকে শুভেচ্ছা নিন।
আমারসংবাদ ইতোমধ্যে দেশি ও প্রবাসী পাঠকদের সহযোগিতায় এগিয়েছে অনেক দূর। আমারসংবাদের স্বপ্ন আরো বেশি দূর যাবার। বৃহত্তর নোয়াখালী জেলার প্রতি মূহুর্তের রাজনীতি, সাহিত্য-সংস্কৃতি, উন্নয়ন, পবিবেশ-সহ বিভিন্ন ইস্যুতে আমরা লিখছি নিরন্তর। আমাদের এ প্রচেষ্টায় এখনো তেমন উল্লেখযোগ্য সহযোগিতা পাইনি। তবে পাঠকের ভালোবাসা আমাদের চলার পথকে মসৃণ করেছে।
বৃহত্তর নোয়াখালীর প্রবাসী বন্ধুরা আমারসংবাদ দেখেন এবং বিভিন্ন সময় তাদের মূল্যবান পরামর্শ দিয়েছেন যা আমারসংবাদের চলার পথে অনুপ্রেরণা ও পাথেয় হয়ে থাকবে।
|