বন্ধুকে মনে পড়ে ...
ছোটবেলা থেকে আমরা একসাথে বড় হয়েছি। একই পাড়ার ভেতর। এক সাথে খেলেছি। পড়ালেখা করেছি। এক সাথে হেসেছি। আর কেঁদেছি আড়ালে। সে পড়তো অন্য স্কুলে, আমি পড়তাম আরেকটি স্কুলে। কখনোই একই স্কুলে ছিলাম না আমরা। তারপরও সকাল-বিকাল দেখা হতো। মাঝে কিছু সময় কিছুটা যোগাযোগ বিছিন্ন ছিল, তখন আমরা চট্টগ্রাম ছিলাম ব’লে। তাদের পরিবারের সাথে আমাদের পারিবারিক একটি বন্ধন ছিল, কী সামাজিক, কী আত্মীয়তায়। যখন ইচ্ছে ছুটে যেতাম তাদের বাসায়। পড়ালেখার জন্য হোক, আর অন্য যে কোন কারণেই হোক। এ আসা-যাওয়ায় কোন সীমাবদ্ধতা ছিল না। কোন বাধা ছিল না। তার মা আমাকে খুব ভালোবাসতেন। Details
ঢাকায় থাকি ॥ পর্ব-চার : জল পান জের করতে দেবো ...
ঢাকায় থাকি ॥ পর্ব-চার : জল পান জের করতে দেবো ...
॥ মাহবুবুল আলম সোহাগ ॥ মাটির পাত্রে চরের দই। যদি কেউ নোয়াখালীতে যান তাহলে, দত্তের হাট থেকে চরের টক দই কিনতে ভূলবেননা। মহিষের দুধের টক দই বিশ্বের কোথাও এত সুস্বাদু হয় কিনা আমার জানা নেই। শ্রীরাম’র কালাই আমৃতী। অনেক কিছুই মনে পড়ে। সারা বছর অপেক্ষায় থাকতাম দূর্গাপূজার সময় নারকেলের বিভিন্ন সন্দেশ খাবো বলে। পরিচিত হিন্দু বন্ধু বান্ধবদের বলে রাখতাম “নারকেল লাগলে নিয়ে যা, তবে সন্দেশ দিতে ভুলবি না”। Details
ঢাকায় থাকি : পর্ব- তিন ॥ স্যালুট মেজর...
ঢাকায় থাকি : পর্ব- তিন ॥ স্যালুট মেজর...
॥ মাহবুবুল আলম সোহাগ ॥ আজ আমার মন টা খুব ভালো। উত্তরায় একটা বায়িং হাউস থেকে একটা অর্ডার রিসিভ করেছি। মার্চেন্ডাইজার’র কাছে পি আই করার জন্য এড্রেস জানতে চাইতেই সে বললো, ইসহাকপুর সুয়্যেটার, মান্নান নগর, সদর, নোয়াখালী। বুকের মধ্যে রক্তের একটা স্রোত যেন কলকল করতে লাগলো। নোয়াখালীতে সুয়েটার ফ্যাক্টরি ? উত্তর শুনে স্তব্ধ হয়ে গেলাম। শুধুমাত্র মেজর (অব.) আব্দুল মান্নান সাহেবেরই নাকি চারটা ফ্যাক্টরি নোয়াখালীতে। নিজের এলাকায় সুয়েটার ফ্যাক্টরি, তার ওপর এক্সেসরিজ সাপ্লাই দেব আমি, ভাবতেই ভালো লাগছে। মান্নান নগর ছাড়াও চর জব্বার, রামগতি, বসুরহাটে নাকি গার্মেন্টস আছে। মেজর মান্নান স্যার কে জানাই আমার সালাম ও ফুলেল শুভেচ্ছা।Details
ঢাকায় থাকি ॥ দুই : যে জন বঙ্গেতে জন্মি...
ঢাকায় থাকি ॥ দুই : যে জন বঙ্গেতে জন্মি...
॥ মাহবুবুল আলম সোহাগ ॥ আমার এক সহকর্মী সবসময় আক্ষেপ করে বলে, আমার বাড়ি যদি নোয়াখালী হতো, তাহলে আমার সেলস টার্গেট পূরন হতে সময় লাগতো না। তাঁর বাড়ি বগুড়া। আমি মাঝে মাঝে বলি আপনি তো আমার বিয়াই হবেন, সেই সুবাদে আপনি নিজেকে নোয়াখাইল্যা বলতে পারেন। উনি প্রশ্ন করেন কিভাবে আমি আপনার বেয়াই হলাম ? বললাম মরহুম জিয়াউর রহমান সাহেব যেহেতু বেগম খালেদা জিয়াকে বিয়ে করেছেন, সেই সুবাদে আমরা বেয়াই। এই কথা শোনার পর সে আমার সাথে বেশ আন্তরিকতার সাথে মেলামেশা শুরু করে। যদিও আমাদের কথাবার্তায় রাজনৈতিক কোন আলাপ থাকেনা। Details
ঢাকায় থাকি : আমাদের গ্রামখানী ছবির মতন...
ঢাকায় থাকি : আমাদের গ্রামখানী ছবির মতন...
॥ মাহবুবুল আলম সোহাগ ॥ ঘুম থেকে উঠেই অফিসের উদ্দেশ্যে দৌড়। রোজকার নিয়মে জীবন এখানে অস্থির। বাসে বসে বসে যখন ঝিমুচ্ছি তখন, গ্রামের কথা মনে পড়ে গেল। আহা! জৈষ্ঠ্য মাস। গডিয়া (বৈশাখী মেলা) থেকে কেনা ছুরি দিয়ে আম খাওয়ার ধুম। কালো জাম, জামরুল আর কাঠালের গন্ধ। ওহ! কি মজাই না করতাম। অকালপ্রয়াত বন্ধু ইমাদের কথা মনে পড়ে। মনে পড়ে প্রবাসী বাবর, শরীফ সহ অগনিত বন্ধু বান্ধবের কথা। চৌকিদারের দোকানে বসে পিয়াজু ভাজা দেখতে দেখতে সময় গোনা, কত তাড়াতাড়ি খাওয়া যায়। না আর সইছে না চলে যাব, আগামি বৃহস্পতিবার চলে যাব বাড়িতে। কতদিন হয় নোয়াখালীর মাটিতে পা রাখা হয়নি।Details
Showing Page 1 of 1 No more page No more page 1No more page No more page