কপ-১৭ প্রথম সপ্তাহ শেষে...
কপ-১৭ প্রথম সপ্তাহ শেষে...
আব্দুল্লাহ আল রেজওয়ান নবীন, ডারবান থেকে: দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত জাতিসংঘের শীর্ষ জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহের অধিবেশন শনিবার শেষ হয়েছে। আনুষ্ঠানিক আলোচনা সোমবার থেকে আবার শুরু হবে। বাংলাদেশের পরিবেশ ও বন মন্ত্রী ড. হাসান মাহমুদ সহ বিভিন্ন দেশের প্রায় ১৩০ জন মন্ত্রী জলবায়ু বিষয়ক কনভেনশানে যোগ দিচ্ছেন। ইউএনএফসিসিসির নির্বাহী সেক্রেটারি ক্রিস্টিনা ফিগুইরা জানান, ‘এবারের সম্মেলনে নরওয়ে, ফিজি, হন্ডুরাস, সামাও, নাওরু, সেনেগাল, কংগো, ইথিওপিয়া সহ ১২ দেশের প্রধানরাও অংশ নিচ্ছেন।Details
কপ-১৭ ও নাগরিক সমাজ
কপ-১৭ ও নাগরিক সমাজ
আব্দুল্লাহ আল রেজওয়ান নবীন, ডারবান দক্ষিণ আফ্রিকা, ০৩ নভেম্বর-১১ : এবারের কপে অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছেন বিভিন্ন দেশের ১৬ হাজার ৩শ জন প্রতিনিধি। এর মধ্যে সরকারি প্রতিনিধি দলের সদস্য হিসেবে ৭ হাজার ৭শ জন এবং নাগরিক সমাজের সদস্য হিসেবে ৭ হাজার ১শ জন রয়েছেন। বাকিরা হচ্ছেন সংবাদকর্মী। বিশ্বের নানা প্রান্তের মানুষ কপ-১৭ তে নানা দাবি নিয়ে যোগ দিয়েছেন। এখানে এসে অন্যরকম এক সাধুর দেখা পেলাম। যিনি সবাইকে সবজি খাওয়ার পরামর্শ দিচ্ছেন। কেউ কেউ আবার মানুষকে দৈনন্দিন জীবনে সংযমী হওয়ার বুদ্ধি দিচ্ছেন।Details
গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে আলোচনা চলছে
গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়ে আলোচনা চলছে
ডারবান জলবায়ু সম্মেলনে যে বিষয়গুলো নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভবনা রয়েছে তার মধ্যে একটি হল গ্রিন ক্লাইমেট ফান্ড। গ্রিন ফান্ড নিয়ে সম্মেলনে এখনো আলোচনা চলছে। এই ফান্ডের জন্য গঠিত কমিটির কো-চেয়ার দক্ষিণ আফ্রিকার ফান্ড পরিচালনার ব্যপারে ব্যাখ্যা করে বলেন, ‌ডারবানে গ্রিন ফান্ডের যাত্রা শুরু করতে এই কমিটির রিপোর্ট একটি মধ্যবর্তী ব্যবস্থা হিসেবে কাজ করবে।Details
কিয়োটো চুক্তির কফিনে শেষ পেরেক আফ্রিকাতেই!
কিয়োটো চুক্তির কফিনে শেষ পেরেক আফ্রিকাতেই!
আব্দুল্লাহ আল রেজওয়ান নবীন, ডারবান, ৩০, নভেম্বর-১১ : কিয়োটো প্রটোকল চুক্তিটি করা হয় ১৯৯৭ সালে। পরিবেশ রক্ষায় একমাত্র আইনগত চুক্তিটি কার্যকর হয় ২০০৫ সালে। উন্নত দেশগুলোর দূষণের মাত্র ৫% কমানোর জন্য এ আইন কার্যকর ভূমিকা রাখবে বলে সবাই আশা করেছিল। চুক্তিটির প্রথম ধাপ শেষ হবে ২০১২ সালে। এটি যদি এবার নবায়ন করা না হয় তাহলে কিয়োটো প্রটোকলের কবর আফ্রিকাতেই হতে যাচ্ছে। জ়াপান, কানাডা, রাশিয়া আগেই জানিয়ে দিয়েছিল তারা কিয়োটো চুক্তি নবায়ন করতে ইচ্ছুক নয়। মঙ্গলবার আমেরিকাও জানিয়ে দিয়েছে তারাও এই চুক্তি নবায়নের বিপক্ষে। ইউরোপীয় ইউনিয়নের অবস্থান এখনো পরিস্কার নয়। এবারের সম্মেলনের সিদ্ধান্তের উপর অনেকাংশে নির্ভর করছে কিয়োটোর ভবিষ্যত। তবে কিয়োটো নিয়ে এখনো আলোচনা চলছে।Details
কিয়োটো প্রটোকলে রাজি নয় তিনটি দেশ
কিয়োটো প্রটোকলে রাজি নয় তিনটি দেশ
আব্দুল্লাহ আল রেজওয়ান নবীন, ডারবান, ২৯ নভেম্বর-১১ : জাতিসংঘ জলবায়ু সম্মেলনের শুরুতেই জাপান, রাশিয়া ও কানাডা জানিয়ে দিয়েছে ২০১২ সালের পর কিয়োটো প্রটোকলের চুক্তিতে তারা রাজি নয়। সম্মেলনে উপস্থিত সবাই তাদের এই সিদ্ধান্তকে প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে উল্লেখ করছেন। সোমবার জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কনফারেন্স অব পার্টিজ (কপ) ১৭- এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা, কপ ১৬’র প্রেসিডেন্ট প্যাট্রেসিয়া এস্পিনসা, দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মন্ত্রী ও কপ ১৭’র প্রেসিডেন্ট মাইটে মাসহাবানে।Details
বিশ্ব জলবায়ু সম্মেলন : ডারবান থেকে আমারসংবাদ.কম’র জন্য লিখছেন আবদুল্লাহ আল রেজওয়ান নবীন
বিশ্ব জলবায়ু সম্মেলন : ডারবান থেকে আমারসংবাদ.কম’র জন্য লিখছেন আবদুল্লাহ আল রেজওয়ান নবীন
প্রিয় পাঠক, শুভেচ্ছা জানবেন। আফ্রিকার ডারবানে ২৫ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত চলবে জাতিসংঘ জলবায়ৃ সম্মেলন। এ সম্মেলনে যোগ দিয়েছেন দুনিয়ার ১৯০টি দেশের তরুণ প্রতিনিধি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন নোয়াখালী জেলার কৃতি তরুণ আবদুল্লাহ আল রেজওয়ান নবীন। তিনি বিটিশ কাউন্সিলের গ্লোবাল টিমের সদস্য হিসেবে যোগ দিয়েছেন এ সম্মেলনে। আমারসংবাদ.কম জলবায়ু সম্মেলনের সর্বশেষ সংবাদ পাঠকের জন্য তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। সে নিরীক্ষে আমারসংবাদ.কম সম্মেলন চলাকালীন পুরো সময় জলবায়ু সম্মেলন নামে আরেকটি বিভাগ চালু করেছে। এ বিভাগে ডারবানে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনের সংবাদ, অভিজ্ঞতা, দরিদ্র ও ক্ষতির শিকার দেশসমূহের অর্জন, তারুণ্যের চিন্তা ও স্বপ্ন-সহ বিভিন্ন কর্মকান্ড প্রকাশ করা হবে। Details
আফ্রিকান ক্লাইমেট ট্রেন
আফ্রিকান ক্লাইমেট ট্রেন
আব্দুল্লাহ আল রেজওয়ান নবীন ইন্টারন্যাশনাল ক্লাইমেট চ্যাম্পিয়ন, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ইয়ুথ মূভমেন্ট ফর ক্লাইমেট (বিওয়াইএমসি) www.facebook.com/BDYOMOCI কপ ১৭ জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপ ১৭ শুরু হতে যাচ্ছে ২৮ নভেম্বর। জাতিসংঘের সদস্যদেশগুলোর ১৯৪টি দেশ এতে অংশ নেবে। ১২ দিনব্যাপী চলবে এই সম্মেলন। এবারের সম্মেলনে সদস্য দেশগুলো প্রধানত দুটি সমঝোতায় পৌছাবে বলে আশা করা হচ্ছে। একটি হছে উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা করার জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলা যা পরিবেশ বান্ধব শক্তি এবং অভিযোজন সংক্রান্ত প্রযুক্তিগত সহযোগিতা দেবে। পাশাপাশি অ্যাডাপটেশন/ অভিযোজনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি কাঠামোগত প্রস্তাবনাসহ গ্রিন ক্লাইমেট ফান্ড নিয়েও আলোচনা হবে। অন্যটি হচ্ছে বিশ্বের তাপমাত্রা সহনীয় মাত্রায় কমিয়ে আনার ব্যাপারে বিভিন্ন দেশের সরকারের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে।Details
ঢাকা থেকে ডারবান, দুরত্বের চেয়ে স্বপ্ন বেশি
ঢাকা থেকে ডারবান, দুরত্বের চেয়ে স্বপ্ন বেশি
আব্দুল্লাহ আল রেজওয়ান নবীন,ডারবান, দক্ষিণ আফ্রিকা থেকে, , ২৮ নভেম্বর-১১ :: একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ঢাকা থেকে ডারবানের আকাশ পথের দুরুত্ব মাইলের হিসেব অনুযায়ী ৬হাজার৩০৫ মাইলের মতো আর কিলোমিটারে হিসেব করলে তার দুরুত্ব ১০হাজার কিলোমিটারের একটু বেশি। প্রায় ২৪ ঘণ্টার ভ্রমণের পথে মনে হচ্ছিল আসলেই কী কোন লাভ আছে এই সব কনফারেন্স করে? নাকি করতে হবে বলে করছি। যদিও আমি জানি জাতিসংঘের জলবায়ু সম্মেলনের আগ্রগতি খুব ধীরেই হয়, কারণ এটাতো দুজন ব্যক্তি কিংবা দুটি দেশের মধ্যে আলোচনা নয়।Details
Showing Page 1 of 1 No more page No more page 1No more page No more page