Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

মার্চ ১৩, ২০১৫, ০৫:৫৪ এএম


বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগে প্রদীপ (২৭) নামের এক গার্মেন্ট শ্রমিকের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

বৃহস্পতিবার দুপুরে গৃহবধূর স্বামী শ্রী অনুকুল চন্দ্র রায় বাদী হয়ে ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ এখনো ধর্ষক প্রদীপকে গ্রেফতার করতে পারেনি।

মামলার বাদী অনুকুল জানান, ফতুল্লার এনায়েতনগর এলাকার চেংটু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসাবে স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করে বিসিকের একটি গার্মেন্টে কর্ম করে আসছিল।
 
একই এলাকায় বসবাসরত গার্মেন্ট শ্রমিক প্রদীপ সু-পরিচিত ভাগিনার পরিচয়ে তাদের সাথে সম্পর্ক গড়ে উঠে। সেই পরিচয়ে প্রদীপ তাদের বাসায় আসা-যাওয়ার একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার সাথে প্রদীপের মধ্যে অবৈধ সম্পর্ক হয়। ঘটনা জানার পর প্রদীপকে আটক করলে কৌশলে পালিয়ে যায়।

এ ঘটনায় তার স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে প্রদীপের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

ফতুল্লা মডেল থানার ওসি আসাদুজ্জামান মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত প্রদীপকে গ্রেফতারের চেষ্টা চলছে।