মার্চ ২২, ২০১৫, ০১:১৪ পিএম

মহান স্বাধীনতা দিবস-২০১৫ উপলক্ষে কুড়িগ্রাম জেলায় শনিবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা।
কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক এবিএম আজাদ।
এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছুর রহমান চাঁদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, জেলা স্কাউটস-এর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহব্বত বিন খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।
তহুরা ডেকোরেটর ও প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট-রংপুর এর যৌথ উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাস ব্যাপী হস্ত ও কুটির শিল্প এ মেলায় ৭১টি স্টল অংশ নিয়েছে। মেলার আকর্ষন বাড়াতে রয়েছে শিশুদের জন্য নাগরদোলা, দোলনা, গাড়ি খেলা, ট্রেন জার্নির ব্যবস্থা।