Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

ট্রলারে মালয়েশিয়া যাত্রা, সেন্টমার্টিনে ৪০ জন আটক

মার্চ ২৩, ২০১৫, ১০:২১ এএম


ট্রলারে মালয়েশিয়া যাত্রা, সেন্টমার্টিনে ৪০ জন আটক

 

সেন্টমার্টিন বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার ও মাঝি-মাল্লাসহ ৪০ জনকে আটক করেছে কোস্টর্গাড।
 
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
কোস্টর্গাড টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. ডিকসন চৌধুরী জানান, সকাল সাড়ে ১১ টার দিকে কোস্টর্গাড সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার পেটি অফিসার কেসি মং মারমার নেতৃত্বে কোস্টর্গাড সদস্যরা সেন্টমার্টিন চেরাদ্বীপের দক্ষিণ-পশ্চিম ৩/৪ কিলোমিটার গভীর বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালায়। এসময় মালয়েশিয়াগামী একটি ট্রলার ও মাঝিমাল্লাসহ ৪০ জনকে আটক করে। এদের মধ্যে ৫ জন মাঝি-মাল্লা রয়েছে।
 
তিনি আরো জানান, উদ্ধার ট্রলার এবং আটকদের বিকেলে থানায় হস্তান্তর করার জন্য টেকনাফের উদ্দেশে রওয়ানা হয়েছে।
 
এর আগে গত ১৭ নভেম্বর সেন্টমার্টিন উপকূলের অদূরে বঙ্গোপসাগর থেকে ১৪ মাঝিমাল্লাসহ মালয়েশিয়াগামী ৫৯৫ যাত্রীকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। আটক যাত্রীদের মধ্যে ২০ নারী ও শিশুও ছিল।