আমারসংবাদ.কম,
ফেনী, ১৭ নেভম্বর-১১ :
ফেনী সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২ আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুল হক জানান, ঢাকা থেকে চট্রগ্রামগামী জোনাকী পরিবহনের যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটনাস্থলে এক মাইক্রো যাত্রী (২০) মারা যান। এছাড়া আহত হন ২ জন।
নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। পুলিশ গাড়ি ২টি আটক করেছে। নিহতের লাশ ফেনী মর্গে পঠানো হয়েছে।আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফেনী সদর হাসপাতালের আরএমও ডা. হাছিনা আক্তার জানান, আহত দু’জনের অবস্থা আশংকাজনক।




