Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

বিচারকের আসনে কারিনা

মার্চ ৩১, ২০১৫, ০৩:০৫ পিএম


বিচারকের আসনে কারিনা

 সেলেব মুখে আবার শোনা যাবে ‘না সরমা মেরে মহি”। হ্যাঁ! ঠিক বুঝেছেন। শুরু হতে চলেছে নাচ বালিয়ে সিজন- ৭। আর মাত্র কিছুদিনের অপেক্ষা আর তারপরই দেশবাসী নেচে উঠবে সেলেবদের নাচের তালে। কিন্তু তার আগে খোঁজ চলছে বিচারকদের। চারজন বিচারকদের মধ্যে থেকে ইতিমধ্যে বেছে নেওয়া লেখক চেতন ভগত, অভিনেত্রী প্রীতি জিন্টা এবং কোরিওগ্রাফার মারজিকে। কিন্তু এখনও আসন খালি আছে একজনের। যে আসনে বলিসুন্দরী কারিনাকে বসাতে চান শো-এর প্রযোজক একতা কাপুর।

বলিঅন্দরের খবর, “ ‘নাচ বালিয়ে’এর জার্জের জন্য কারিনাকে অফার করেছেন একতা। কিন্তু বেবো এই প্রস্তাব গ্রহণ করেছেন কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। যদিও ঘনিষ্ঠ সূত্রের খবর, “কারিনা এখন পুরোপুরি তাঁর কাজের উপর মনোনিবেশ করতে চান। তাই কোন টিভি শো-নিয়ে আপাতত মাথা ঘামাতে চান না তিনি।

তবে এইবারের ‘নাচ বালিয়ে’-এর বিচারকদের নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছে বিতর্ক। কারণ মারজি বাদে বাকি দু’ই বিচারক নাচের সঙ্গে যুক্ত নয়। তবে সব থেকে বেশি প্রশ্ন উঠছে চেতন ভগতকে নিয়ে। কারণ একজন লেখক হয়ে তিনি কিভাবে প্রতিযোগীদের সঠিক জাজ করবেন তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।অন্যদিকে প্রীতি জিন্টা নায়িকা হওয়ার সুবাদে নাচ সম্পর্কে একটু-আধটু জানলেও বাকিটা প্রায় অন্ধকারে।


খবর অনুসারে, এবারের নাচের আসর মাতাতে জুটি হিসাবে আসছেন গওহর খান ও কুশাল ট্যান্ডান, তনিশা ও আরমান কোহিলি, মোহিত শিগাল ও সানায়া ইরানির মত জনপ্রিয় টিভি অভিনেতারা ও অভিনেত্রীরা।