Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

ভিডিও গেম খেলেই একুশে কোটিপতি!

এপ্রিল ১, ২০১৫, ০৬:৩৪ এএম


ভিডিও গেম খেলেই একুশে কোটিপতি!

 মাত্র ২১ বছর বয়সে মিলিওনিয়ার বনে গেছেন ওলাজিডা 'কেএসআই' ওলাতুনজি। লন্ডনে পেন্টহাউজ অ্যাপার্টমেন্ট রয়েছে তার। ছাদের ওপর খেলার ব্যবস্থা করেছেন। পোড়া কমলা রংয়ের একটি ল্যাম্বরগিনি চালান তিনি। এ ছাড়াও বিলাসী বহু কিছুর মালিক তিনি। স্রেফ ভিডিও গেম খেলেই এত অর্থের মালিক হয়েছেন তিনি।

ই-স্পোর্ট এর ৫ পর্বের একটি ডকুমেন্টরি তৈরি করা হয়েছে। এর ভাইস রিপোর্টার ম্যাট সিহা এই উঠতি তারকার বাড়িতে গিয়ে দেখা করেছেন। ওলাজিডা জানিয়েছেন ই-স্পোর্টস বিষয়ে নানা তথ্য।

কেএসআই জানান, ২১ বছরে আমার মিলিওনিয়ার হওয়ার পেছনে কাজ করেছে ভিডিও গেম, ভিডিও ব্লগিং এবং অনলাইন।

টিনএজার ওলাতুনিজি ইএ স্পোর্টস লাইন এর ফিফা গেম খেলতেন ঘণ্টার পর ঘণ্টা। ২০০৯ সালে তিনি এসব খেলা বিষয়ক নানা টিপসসহ ভিডিও তুলে দিতেন ইউটিউবে। এখানে তার ইউজার নেম ছিলো 'কেএসআই ওলাজি ডেবট'।

স্কুল থেকে বেরিয়ে আসেন পুরোদমে গেম খেলার জন্যে। প্রতিমাসে তিনি ১০-২০টি ভিডিও আপলোড করতেন। তার ভিডিও-তে যেসব বিজ্ঞাপন আসতো, সেখান থেকে উপার্জন আসতে থাকে। তার ভিডিও-তে যত বেশি ক্লিক পড়তো, তার উপার্জনও তত বেশি হতো। এ বছরের মার্চ নাগাদ তার ইউটিউব চ্যানেলে ৮.৮৯২ মিলিয়ন মানুষ সাবস্ক্রাইব করেন। ইতিমধ্যে তার ভিডিও ১.৫ বিলিয়নবার দেখা হয়ে গেছে। ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেলের দ্বিতীয়তে অবস্থান করছেন তিনি।

২০১৩ সালে মাইক্রোসফট তার এক্সবক্স ওয়ান এর এনডোর্সমেন্ট চুক্তির জন্যে বেছে নেয় এই তারকাকে। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে।

এখন সেন্ট্রাল লন্ডনের একটি সুউচ্চ ভবনে থাকেন কেএসআই। এর ছাদে নিজের নানা কাজের জন্যে বিশেষ ব্যবস্থা করেছেন। গোটা সেট-আপ আনা হয়েছে হেলিকপ্টার দিয়ে। এই এত অর্থের মালিক হওয়ার পরও খুব সাবধানে অর্থ খরচ করেন তিনি। তার রয়েছে কয়েক জোড়া লিমিটেড এডিশন স্নিকার্স জুতো। আরো আছে একটি দারুণ ল্যাম্বরগিনি।

গর্বের সঙ্গে বললেন, আমি এখন একটা ব্র্যান্ড, কেএসআই ব্র্যান্ড। নিজের কাছেই অদ্ভুত লাগে যে, বাড়িতে বসে ফিফা খেলা নিয়ে কয়েকটি ভিডিও বানিয়েই এগুলো এসেছে আমার। সূত্র : বিজনেস ইনসাইডার