এপ্রিল ১, ২০১৫, ০৬:৫৫ এএম
চুমু আর অন্তরঙ্গতায় অস্বস্তি নেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের। টলিউডের সাহসী অভিনেত্রী হিসেবেই তিনি পরিচিত। 'ভূতের ভবিষ্যৎ'র কদুলিবালা থেকে ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি ছবিতে, খোলামেলায় আপত্তি নেই স্বস্তিকার।
৩ এপ্রিল মুক্তি পাবে দিবাকর ব্যানার্জীর ছবি ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি। এই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন সুশান্ত সিং রাজপুত। বিপরীতে অভিনয় করেছেন টলিউডের হার্ট থ্রব এই অভিনেত্রী। ছবি মুক্তিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অকপট তিনি। "কোনও দৃশ্যে চুমু অথবা অন্তরঙ্গতা, সাধারণ দৃশ্যের মতই," চুমু অথবা অন্তরঙ্গতাকে আলাদা কিছু মনে করেন না তিনি।
"এখন যে ধরণের সিনেমা তৈরি হয়, পরিচালকরা সেখানে অন্তরঙ্গতাকে খুব সাধারণ ভাবেই দেখান। রামলীলা ছবিতে এরকম অনেক অন্তরঙ্গ মুহূর্ত রয়েছ। খোলামেলা দৃশ্য এখন নতুন কিছু নয়। মানুষ এসব নিয়ে ভাবেও না। অন্তরঙ্গতাকে অন্যান্য দৃশ্যগুলির মতই দেখা হয়" মন্তব্য স্বস্তিকা মুখোপাধ্যায়ের।
চরিত্রের প্রয়োজন অনুযায়ী যেকোনো দৃশ্যেই সাবলীল। দৃশ্য নিয়ে ভাবতে নারাজ স্বস্তিকার অকপট মন্তব্য, " আগামী দিনে আরও ছবিতে কাজ করতে চাই। ছোট, বড় অথবা প্রধান চরিত্র যেকোনো অভিনয়েই আমি ভাবিত নই। আমার পারফরম্যান্সই আমাকে সবথকে বেশি ভাবায়।"