Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

গাড়ি দিয়ে ছেলের ‘দুধের দাঁত’ তুললেন বাবা!(ভিডিওসহ)

এপ্রিল ২, ২০১৫, ০৬:০২ এএম


গাড়ি দিয়ে ছেলের ‘দুধের দাঁত’ তুললেন বাবা!(ভিডিওসহ)

 অবিশ্বাস্য মনে হলেও এমন কাণ্ডটাই ঘটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা নিবাসী রবার্ট এবারক্রোম্বি। তাঁর আট বছরের ছেলের ‘দুধের দাঁত’ অনেকদিন ধরে আলগা হয়েও পড়ছিল না।

তাই সেটি বের করার জন্য এক অদ্ভুত ফন্দি আঁটেন পেশায় কুস্তিগীর এবারক্রোম্বি। প্রথমে তিনি দাঁতের সঙ্গে একটি সরু দড়ি বেঁধে দেন। দড়ির অন্য প্রান্ত এরপর লাগিয়ে দেন তাঁর গাড়ির সঙ্গে। ছেলেকে এবারক্রোম্বি বলেন, মাথা উঁচু করে রাখতে।

এবার তিনি তাঁর ৪২৬ অশ্বশক্তির স্পোর্টসকারের অ্যাক্সিলারেটর চাপতেই গাড়ি সামান্য এগিয়ে যায়। তবে, তারমধ্যেই কার্যসিদ্ধি হয়ে যায় বাবা-ছেলের! চকিতের মধ্যে বেরিয়ে যায় দাঁত।

আর এই গোটা ঘটনাটির ভিডিও করে রাখেন এবারক্রোম্বির স্ত্রী। সেই ভিডিও পরে ইউটিউবে পোস্ট করলে তা চারদিকে ছড়িয়ে পড়ে।