Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

হরতালে এইচএসসি ভোকেশনালের পরীক্ষা হবে

এপ্রিল ৬, ২০১৫, ০৯:৪৮ এএম


হরতালে এইচএসসি ভোকেশনালের পরীক্ষা হবে

 জামায়াতের ডাকা হারতালের ভেতর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ভোকেশনালের ইংরেজি-১ (নতুন/পুরাতন সিলেবাস, কোড ১১১২, একাদশ) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছন। তিনি জানান, শিক্ষামন্ত্রীর পূর্বের নির্দেশনা অনুযায়ী হরতালের মধ্যেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় আগামীকালের পরীক্ষা ঠিক সময়ে অনুষ্ঠিত হবে। বুধবার কোনো পরীক্ষা নেই।

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে মঙ্গল ও বুধবার দেশব্যাপী এ হরতাল ডেকেছে জামায়াত।