Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এপ্রিল ৮, ২০১৫, ০৯:৫২ এএম


কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। বুধবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের কালিদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হল- ওই গ্রামের ইদ্রিস আলীর মেয়ে লামিয়া (৪) ও তার ভাই রফিকুল ইসলামের ছেলে জিনিয়াস (৫)।

পুলিশ জানায়, সকালে শিশু লামিয়া ও জিনিয়াস বাড়ি পাশে খেলা করছিল। এক পর্যায়ে তারা পাশের ডোবার পানিতে পড়ে যায়। পরে তাদের মৃতদেহ ডোবার পানিতে ভেসে উঠলে উদ্ধার করে পরিবারের লোকজন। দুই শিশুর এই অকাল মৃত্যুতে ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।