Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

দুই কোটি ভারতীয় জাল রুপিসহ আটক ১

এপ্রিল ৯, ২০১৫, ০৫:৩৯ এএম


দুই কোটি ভারতীয় জাল রুপিসহ আটক ১

 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি ভারতীয় জাল রুপিসহ সাজ্জাদ হোসেন (৫০) নামে কাতার এয়ারওয়েজের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কতৃপক্ষ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন জানান, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট কিউআর-৬৩৪ বৃহস্পতিবার ভোর ৪ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রী সাজ্জাদ হোসেনের লাগেজ স্ক্যান করা হলে তার ভেতরে ভারতীয় জাল রুপির সন্ধান পাওয়া যায়।

 কাস্টমস কর্মকর্তা ফরিদ আল মামুন আরও জানান, আটককৃত সাজ্জাদের লাগেজ থেকে ইজি ব্রান্ডের ১০০ কার্টন বিদেশি সিগারেটেও জব্দ করা হয়েছে।

এদিকে বুধবার রাত ৮ টার দিকে আমদানি নিষিদ্ধ ২৩৪ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। দুবাই থেকে আসা জি-৯৫১৫ ফ্লাইট কাস্টমস ৭ নম্বর বেল্ট থেকে ব্যানসন ও ইজি স্পেশাল ব্যান্ডের সিগারেট গুলো জব্ধ করা হয়। কাস্টমস গোয়ন্দো বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদ আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সিগারেটগুলো আমদানি নিষিদ্ধ। আমদানি নীতিমালা অমান্য করে সিগারেটগুলো আনা হচ্ছিল। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলছে।