পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে ‘ধুমপান মৃত্যুর কারণ’ শীর্ষক সেমিনার
333

ইমাদুল হক প্রিন্স, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়,
আমারসংবাদডটকম, ৩ জুন-১২ :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে শনিবার ‘ধুমপান মৃত্যুর কারণ’ শীর্ষক এক সেমিনার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী খানের সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন,  পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ-ই-আলম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর  প্রফেসর ড. মো. শহীদ উল্ল¬াহ্ তালুকদার।

সেমিনারে সভাপতিত্ব করেন পবিপ্রবি’র নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন এবং আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ রবিউল হক।

স্বাগত বক্তব্য রাখেন ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী। পবিপ্রবি’র বিভিন্ন ডিজিটালাইজড কর্মসূচি মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন করেন কৃষি অনুষদের ডিন প্রফেসর আ.ক.ম মোস্তফা জামান।

পরে ধুমপানের ক্ষতিকারক দিক তুলে ধরেন পবিপ্রবি’র সিনিয়র মেডিকেল অফিসার ডা. সুলতানা রাবেয়া। প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ধুমপান বিষপান।

প্রতিবছর ধুমপানের কারণে দেশে প্রায় সাড়ে ছয় লাখ লোক মারা যায়। তিনি বলেন, পবিপ্রবি’র একাডেমিক ও প্রশাসনিক ভবন ধুমপানমুক্ত। তিনি শিক্ষার্থীসহ উপস্থিত সকলকে ধুমপান পরিহার করার মাধ্যমে পবিপ্রবি’র ক্যাম্পাসকে ধুমপান ও মাদকমুক্ত করার আহবান জানান।

সেমিনারে পবিপ্রবি’র বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, ছাত্র/ছাত্রী, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজসহ প্রায় পাচশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আমার উন্নয়ন