হাতিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় আহত অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
আমারসংবাদডটকম,
হাতিয়া, ০৭ জুন-১২ :

নোয়াখালী হাতিয়ার ওছখালী বাজারের প্রধান সড়কে বৃহস্পতিবার মোটর সাইকেলের ধাক্কায় আহত অজ্ঞাত বৃদ্ধ (৭৫) মারা গেছেন।

হাতিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) মো: শাহজাহান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা কিংবা নয়টা রাস্তা পারের সময় পৌরসভার ওছখালী বাজারের প্রধান সড়কে কে বা কাহারা মোটর সাইকেল দিয়ে ৭৫বছরের এক বৃদ্ধকে চাপা দিয়ে যায়।

আবদুস শহীদ নামের এক পথচারী মারাত্মক আহত অবস্থায় বৃদ্ধকে হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়।

তবে; হাসপাতাল কতৃপক্ষ মৃত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেননি। বৃদ্ধের সাথে একটি ব্যাগে কিছু কাপড়, পাঞ্জাবী ও নগদ কিছু টাকা পাওয়া গেছে। নাম-পরিচয় জানার জন্য মাইকিং করা হচ্ছে বলেও তিনি জানান।

বিকেলে পুলিশ বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা চলছে বলেও এসআই শাহাজাহান জানান।

মুহুর্তের সংবাদ