আমারসংবাদডটকম,
০২ আগস্ট-১২
নোয়াখালী সুধারাম থানা পুলিশ বুধবার দিনগত রাতে অভিযান চালিয়ে সিএনজি অটোরিক্সাসহ নোয়াখালী আন্ত:জেলা সিএনজি অটোরিক্সা চোর চক্রের অন্যতম হোতা সোলায়মান (৩৫) কে গ্রেফতার করেছে।
সোলায়মান হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকার মাঈন উদ্দিনের ছেলে। বর্তমানে সে হাতিয়া উপজেলার সাদ্দাম বাজার রহমতপুর এলাকায় বসবাস করে।
সুধারাম থানা উপ-পরিদর্শক (এসআই) মো: ইয়াসিন ফারুক জানান, বুধবার রাত নয়টায় জেলা শহর মাইজদীর টাউন হল এলাকা থেকে সিএনজি অটোরিক্সা চালক ও মালিক আবদুর রহিমের সিএনজি ( নোয়াখালী-থ, ১১-৫২৭৭) সোলায়মানসহ ৪জন ভাড়া নেয়।
রাত ১১টায় সুবর্ণচর উপজেলার ভূঁইয়ারহাট এলাকায় গিয়ে আবদুর রহিমকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে রেখে সিএনজি অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আঁচ করতে পেরে সোলায়মান ও তার সহযোগিদের গতিবিধ ল্য করে সুধারাম মডেল থানা পুলিশকে খবর দেয় এবং চালক আবদুর রহিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ গভীর রাতে সদর উপজেলা ভবনের সামনে রাস্তায় ব্যারিকেড দিয়ে এলাকাবাসীর সহায়তায় সোলায়মানকে ছিনতাইকৃত সিএনজিসহ আটক করে। এসময় এলাকাবাসী সোলায়মানকে গণ-পিটুনী দেয়।
এসময় সোলায়মানের সহযোগি অলি উল্যাহ (৩৭), শাহ আলম (৪৩) এবং জামাল (৩২) পালিয়ে যেতে সম হয়।
সোলায়মান গত দু’মাস আগে ফেনী জেলায় সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার হলেও আদালত থেকে জামিনে বের হয়ে আসে।
বৃহস্পতিবার দুপুরে চালক আবদুর রহিম থানায় একটি মামলা করলে কুখ্যাত সিএনজি চোর সোলায়মানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন বলেও এসআই ইয়াসিন জানান।




