Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

ববি হাজ্জাজ, কবরী ও সালামের প্রার্থীতা প্রত্যাহার

এপ্রিল ৯, ২০১৫, ১১:৪২ এএম


ববি হাজ্জাজ, কবরী ও সালামের প্রার্থীতা প্রত্যাহার

 ঢাকা সিটি উত্তরে দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী কবরী ও ববি হাজ্জাজ তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আবুল বাশার তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তারা নিজেদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন।

তবে দক্ষিণে বিএনপির আরেক প্রার্থী আসাদুজ্জামান রিপন ও উত্তরে ২০ দলীয় জোটের মাহী বি চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেননি।