এপ্রিল ৯, ২০১৫, ০২:৩২ পিএম
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ উন্নতমানের শাড়ীসহ প্রায় কোটি টাকার মূল্যের পন্য আটক করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে.কর্ণেল এস.এম.মনিরুজ্জামান জানান, তার নেতৃত্বে সুবেদার কাজী রবিউল আওয়ালসহ একদল বিজিবি সদস্য বৃস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে মাগুরা জেলার সদর থানার ভায়নার মোড় হতে ঢাকাগামী (ঢাকা মেট্রো-৬-১৪৪৮১৫) ট্রাক তল্লাশী করে ১’শ টি ভারতীয় উন্নতমানের শাড়ী, ৭’শ৮৮ টি উন্নত মানের থ্রি-পিচ এবং ১ টি টাটা ট্রাক আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৯২ লাখ ১৬হাজার টাকা।
অন্যদিকে বৃহস্পতিবার সকাল ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সদস্যরা মেদেনীপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার সামছুল আরেফিন অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মেদেনীপুর আইসিপি এলাকা হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
এ ছাড়াও বুধবার রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে গয়েশপুর কোম্পানীর টহল কমান্ডার সুবেদার আবুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর উত্তরপাড়া আমবাগান হতে ১৪ বোতল ভারতীয় মদ এবং ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ২৫ হাজার ৪০০ টাকা।
আটক করা এ সব মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং দর্শনা কাস্টমে জমা দেয়া হয়েছে।