Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সিরাজগঞ্জে কিশোরকে কুপিয়ে খুন

এপ্রিল ১০, ২০১৫, ০৬:৪৩ এএম


সিরাজগঞ্জে কিশোরকে কুপিয়ে খুন

 সিরাজগঞ্জের সলঙ্গায় স্থানীয় এক কিশোরকে কুপিয়ে হত্যা করে তার বাড়ির পাশের পুকুর পাড়ে লাশ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। নিহত হাসান (১৯) ওই এলাকার সরোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার সকালের দিকে আমসারা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে সলঙ্গা থানার এসআই এমরান হোসেন তুহিন জানান।

ওই কিশোরকে বুকের উপরের অংশে ৪/৫টি কোপের জখম রয়েছে বলে এসআই এমরান জানান।

স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত হাসানকে বাড়িতে দেখা গেছে। এরপর কখন বের হয়ে যান তা কেউ বুঝতে পারেনি। রাতেও আর ফেরেনি। সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে হাসানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

হাসান পড়াশোনা করতেন না। বাড়ির পাশেই তাদের একটি ছোট মুদির দোকান রয়েছে। মাঝে মাঝে তিনি সেখানে বসতেন বলে স্বজনরা জানিয়েছেন।

হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে এসআই এমরান জানিয়েছেন।