Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

আমি চিত্রাঙ্গদা, আইটেমনন্দিনী…

এপ্রিল ১০, ২০১৫, ১১:২৫ এএম


আমি চিত্রাঙ্গদা, আইটেমনন্দিনী…

গব্বর তো ফিরছেনই বলিউডে৷ সেই সঙ্গে ফিরিয়ে আনছেন একেবারে নয়া লুকে চিত্রাঙ্গদা সিংকে৷ ছবির গান ‘আও রাজা’র টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি৷ আর সেখানেই তাপমাত্রার পারদ কয়েক ধাপ চড়িযে দিতে দেখা যাবে চিত্রঙ্গদাকে৷

টিম গব্বরের তরফ থেকেই মনে করা হচ্ছে, চিত্রঙ্গদার এ গান বছরের সেরা ‘হট’ গান হতে চলেছে৷ছবিতে গব্বর হয়েছেন অক্ষয়কুমার৷ এ গব্ব্র আধুনিক সময়ের৷ সম্স্ত দুর্নীতি সাফ করে দিতে যার লড়াই৷ অক্ষয়ের বিপরীতে দেখা যাবে শ্রুতি হাসানকে৷  ছবিতে স্পেশাল অ্যাপিয়েরেন্সে দেখা যাবে করিনা কাপুরকে৷ তবে তাঁদের মধ্যেই ছবির আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছেন চিত্রাঙ্গদা৷  ‘ইনকার’ ছবির পর তাঁকে তেমন করে দেখেনি বলিউড৷ আনেকদিন পর দেখা তো বটেই, তাছাড়া টিজারেই চিত্রাঙ্গদা যে আঁচ দিয়েছেন তাতে এ বছরের সেরা আইটেম সং হয়ে উঠতেই পারে ‘আও রাজা’৷