Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা ১২ এপ্রিলে

এপ্রিল ১০, ২০১৫, ১২:২০ পিএম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকা ১২ এপ্রিলে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকা আগামী ১২ এপ্রিল প্রকাশ করা হবে।

ফল বিকেল ৪টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- NUATHNRoll No. লিখে ১৬২২২ নম্বরে মেসেজ করলে ফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকে ফল পাওয়া যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার একথা বলা হয়।

উল্লেখ্য, দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম শেষ হলে পরবর্তীতে আর কোন মেধা তালিকা প্রকাশ করা হবে না।

এ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।