Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

কারাগারের নিরাপত্তা জোরদার

এপ্রিল ১০, ২০১৫, ০৩:০৭ পিএম


কারাগারের নিরাপত্তা জোরদার

 ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রায় বাস্তবায়ন নিয়ে আলোচনার মধ্যেই  শুক্রবার সন্ধ্যায় কারাগারে এই বাড়তি নিরাপত্তা নেওয়া হলো।

এদিক রাত ৮টার দিকে রাজধানীর লালবাগ জোনের উপকমিশনার মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ কারাগারে প্রবেশ করেন। এ সময় একজন চিকিৎসককেও কারাগারে ঢুকতে দেখেন সেখানে অপেক্ষমাণ গণমাধ্যমকর্মীরা। সাড়ে ৭টার দিকে একটি ট্রলিতে করে কারাগারে বাঁশ নিয়ে যেতে দেখা গেছে। এর আগে কারাগারে ঢোকেন সিনিয়র জেল সুপার ফরমান আলী।

নাজিমউদ্দিন রোডের কারাগারের সামনে গিয়ে দেখা যায়, সেখানে পুলিশের পাশাপাশি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ও সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছেন।

সেখানে ব্যারিকেড দিয়ে যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। কারা ফ্টকের সামনে দোকানগুলো বন্ধ আছে।

রাত পৌনে ৯টার দিকে কারা অধিদপ্তরের একটি গাড়ি কারাগারে প্রবেশ করে।