Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

লক্ষ্মীপুরে আগুনে পুড়ল অর্ধশত দোকান

এপ্রিল ১১, ২০১৫, ০৫:৪২ এএম


লক্ষ্মীপুরে আগুনে পুড়ল অর্ধশত দোকান

 লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে ভয়াবহ আগুনে কমপক্ষে ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে বাজারের কোনো এক স্থানে আগুন লেগে তা দ্রুত অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি, লক্ষ্মীপুর ও নোয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন বলেন, আগুনে ৫০ থেকে ৬০টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তিনি বলেন, প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে আলেকজান্ডার বাজার উন্নয়ন কমিটির সভাপতি শামসুল বাহার খন্দকারের দাবি, আগুনে প্রায় ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।