Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

শ্রীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এপ্রিল ১১, ২০১৫, ০৫:৪৮ এএম


শ্রীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

 ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭০ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাওনা ফ্লাইওভারের শুভ উদ্বোধন করতে শনিবার শ্রীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধামন্ত্রীর আগমনকে ঘিরে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন-পশ্চিমের নিয়ন্ত্রণাধীন ১৭ ইসিবি ফ্লাইওভার ও এর আশপাশে এলাকায় নানা রংয়ের পতাকা-ফেস্টুন দিয়ে সাজিয়েছে। ফ্লাইওভার উদ্বোধন শেষে বিকেলে মাওনার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পটি ২০১০ সালে একনেক কর্তৃক অনুমোদিত হয়। প্রকল্পে জয়দেবপুর চৌরাস্তা হতে নয়নপুর পর্যন্ত ৩০.২৫ কিলোমিটার ২০১৩ সালের এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন-পশ্চিমের নিয়ন্ত্রাধীন ১৭ ইসিবি কর্তৃক বাস্তবায়নের দায়িত্ব প্রদান করা হয়।

এই প্রকল্পের মধ্যে ১৭ কিলোমিটার অবস্থানে মাওনা ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। ২০১৩ সালের ২৬ অক্টোবর নির্মাণ শুরু হয় এবং নির্দিষ্ট সময়ের ৩ মাস আগে নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। এই ফ্লাইওভারটির দৈর্ঘ্য সাড়ে ৪ শ মিটার, র‌্যাম্পসহ দৈর্ঘ ৯ শ মিটার এবং প্রস্থ ১৯ মিটার। ৪ লেন বিশিষ্ট এই ফ্লাইওভারটির সর্বমোট নির্মাণ ব্যয় প্রায় ৭০ কোটি ২২ লাখ টাকা।