এপ্রিল ১১, ২০১৫, ০৬:৩১ এএম
রাজধানীতে গোয়েন্দা পুলিশ পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আট ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত দুটি মাইক্রোবাসও আটক করে ডিবি। শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটককৃতদের বিস্তারিত তথ্য পরে দেওয়া হবে বলেও জানান তিনি।