২০২২-এর মিস ইউনিভার্সের খেতাব জিতে নিলেন মিস ইউএসএ আর’বনি গ্যাব্রিয়েল। সারা বিশ্ব থেকে মোট ৮৩ প্রতিযোগী এতে প্রতিনিধিত্ব করেছেন। আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরালেন ভারতের মিস ইউনিভার্স ২০২১ হারনাজ সান্ধু।
শনিবার ৭১তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার নিউ অরলিন্সের নিউ অরলিন্স মরিয়াল কনভেনশন সেন্টারে।
মিস ইউনিভার্স ২০২২ আর’বনি গ্যাব্রিয়েল একজন ফ্যাশন ডিজাইনার, মডেল এবং সেলাই প্রশিক্ষক হিসেবে কাজ করেন। নিজের পোশাকের স্টার্টআপ আর’বনি নোলা এর সিইও তিনি। মিস ভেনিজুয়েলা আমান্ডা দুদামেল এবং মিস ডোমিনিকান রিপাবলিক আন্দ্রেনা মার্টিনেজ প্রথম ও দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন তিনি।
মিস ইউনিভার্সকে চূড়ান্ত প্রশ্ন, ‘যদি আপনি মিস ইউনিভার্স জেতেন, তাহলে কীভাবে একটি ক্ষমতায়ন ও প্রগতিশীল সংস্থা হিসেবে কাজ করবে?’ জবাবে গ্যাব্রিয়েল জানান, ‘আমি একজন সমাজ পরিবর্তনকারী নেতা হতে চাই।
১৩ বছর ধরে আমি সেলাইশিল্পের সঙ্গে যুক্ত। দূষণ কমাতে আমি নিজের কাজে পুনর্ব্যবহূত উপকরণকে ব্যবহার করি। মানবপাচার এবং গার্হস্থ্য হিংসে থেকে বেঁচে আসা মহিলাদের আমি সেলাইয়ের ক্লাস দিই। কারণ আমি বিশ্বাস করি অন্যের ওপর, তোমার সম্প্রদায়ের ওপর বিনিয়োগ করলে তবেই বদল আসবে। আমাদের সবার মধ্যে কিছু বিশেষ গুণ রয়েছে। আর যখন সেটাকেই ছড়িয়ে দিই, তখনই পরিবর্তন আসে।’
জানা গেছে, সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ হয়েছেন মিস ভেনিজুয়েলা এবং সেকেন্ড রানারআপ মিস ডোমিনিকান রিপাবলিক।
টিএইচ