২১ তম আন্তর্জাতিক ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো’ শীতকালীন প্রদর্শনী শুরু হচ্ছে। আগামী ৬ মার্চ (বুধবার) চলবে ৯ মার্চ (শনিবার) পর্যন্ত। চারদিন ব্যাপী এ প্রর্দশনী রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে।
রোববার (১৯ ফেব্রুয়ারি ) জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক আয়োজক সংস্থা সেমস-গ্লোবাল ইউএসএ ও সিসিপিআইটি টেক্স চায়না যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করবে।
সেমস গ্লোবাল ইউএসএ প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম বলেন, বাংলাদেশ , মরক্কো, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ব্রাজিলসহ বিশ্বের ১৫ টিরও অধিক দেশের ৫৫০ টির বেশি বুথ এবং ৪১০ টি প্রতিষ্ঠান এ আন্তর্জাতিক প্রর্দশনীতে অংশগ্রহণ করবে।
মেহেরুন এন ইসলাম বলেন, প্রর্দশনীটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারী সবার জন্য ওয়ান স্টপ প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এ প্রর্দশনী দেশের গার্মেন্টস শিল্পের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ মেলা চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাধান অতিথি থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, এমপি ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সেমস গ্লোবাল-ইউএসএ চিফ কনসালটেন্ট জাবেদ আহমেদ,ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর অভিষেক দাস, ডিজিএম মাহমুদ রিয়াদ হাসান প্রমুখ।
বিআরইউ