‘র্নিভয়া’ আলোকচিত্র সম্মাননা পেয়েছেন আমার সংবাদের আব্দুল হামিদসহ ১০ আলোকচিত্রী। ৮ মার্চের নারী দিবসকে মাথায় রেখে পুরো মার্চ মাসজুড়ে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তির বিষয়ে নারীর অংশগ্রহণকে কেন্দ্র করে ছবি আহ্বান করা হয়।
জাতিসংঘ উন্নয়ন তহবিল ইউএনডিপি এবং ডেইলি স্টার সম্মিলিতভাবে এই আয়োজন করে। এতে ৭০০ ছবির মধ্যে থেকে ৩ জনকে শীর্ষ ও ৭ জনকে বিশেষ সম্মাননার জন্য নির্বাচিত করে।
সম্মাননাপ্রাপ্তরা হলেন- শীর্ষ তিনে আছেন মো. আব্দুল হামিদ, আবু ওয়ালিদ বিজয় ও নাহমাদ উল্লাহ হাসান।
বিশেষ সম্মাননাপ্রাপ্তরা হলেন- আব্দুল গণি, ফকরুল ইসলাম, আবুল হায়াত রাহাদ, আছাবুল ইয়ামিন, মো. রাফায়েত হক খান, মিঠুন দত্ত ও রায়হান আহমেদ।
অনুষ্ঠানে ইউএনডিপির জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম বলেন, এ বছর নারী দিবসে প্রতিপাদ্য করা হয়েছে নারীর জন্য বিনিয়োগকে প্রাধান্য দিয়ে। নারীর জন্য বিনিয়োগ তাদের জীবনে কী পরিবর্তন আনতে পারে। তা আমরা দেখতে পাই। নারীর উন্নয়নে নারীর পাশাপাশি পুরুষকেও অন্তর্ভুক্ত করতে হবে। এই ছবিগুলো যারা তুলেছেন তার বেশিরভাগই পুরুষ। তারা নারীর ক্ষমতায়নের জায়গা থেকে ভেবেছেন-এরও একটা প্রভাব আছে। নারীর অধিকার নিশ্চিত করতে হলে পুরুষকেও সচেতন করতে হবে।
হেড অব কমিউনিকেশন্স মো. আব্দুল কাইয়ুম বলেন, ছবিগুলো খুবই সুন্দর। অনেক ভালো ভালো ছবি আমরা পাই। ৭০০ ছবি জামা পড়ে। সেখান থেকে ৭ জনকে বিশেষ সম্মাননা এবং ৩ জনকে শীর্ষ নির্বাচিত করা হয়। ইউএনডিপি ভবিষ্যতে ছবির প্রতি সম্পূর্ণ মর্যাদা রেখে ছবিগুলো ব্যবহার করবে। এই প্রতিযোগিতা ধারাবাহিকভাবে চলবে বলেও জানানো হয়।
ছবিগুলো ইউএনডিপি ও দ্যা ডেইলি স্টারে ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা করেন ডেইলি স্টারের এনজিও ও ফরেন মিশন ইনচার্জ তানজিম ফেরদৌস।
হামিদ/ইএইচ