সলিমুল্লাহ মেডিকেলে লাঠি হাতে ক্লাসে ঢুকে পড়া যুবক আটক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ১২:১৭ এএম

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের লেকচার রুমে হাতে লাঠি ও মাথায় কালো কাপড় পরে ঢুকে পড়া সেই যুবককে আটক করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তার বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সোমবার কিশোরগঞ্জ থেকে তাকে আটক করা হয়।

ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বলেন, ওই যুবককে আটক করে কিশোরগঞ্জ সদর থানায় রাখা হয়েছে। আমার থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে তাকে নিয়ে আসার জন্য। তাকে আনার পর বিস্তারিত জানা যাবে।

তিনি আরও বলেন, কলেজের পক্ষ থেকে তাকে মানসিক ভারসাম্যহীন বলা হয়েছে। এখন তাকে আনার পর কথাবার্তা বললে বা পরীক্ষা করলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এর আগে রোববার (২৭ অক্টোবর) সকালে ওই ব্যক্তি লাঠি হাতে নিয়ে ক্লাসরুমে ঘুরছিলেন। তাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যান শিক্ষার্থীরা।

ইএইচ