ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির তিন সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে এবং পূর্ববর্তী পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সভাপতি করা হয়েছে মো. মমিনুল ইসলামকে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ সাদ্দাম হোসেন কমিটির অনুমোদন দিয়েছেন।
হকার্স বহুমুখী সমবায় সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়, সমবায় সমিতি আইন ২০০১ এর ২২(২) ধারা মোতাবেক বর্তমান ব্যবস্থাপনা কমিটি সম্পূর্ণ ভেঙে দিয়ে
আইনের ২২(৭) ধারা অনুযায়ী অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দেওয়া হয়।
অন্তর্বর্তী কমিটিতে সদস্য করা হয় মো. ফরহাদ হোসেন ও মোশারফ হোসেনকে। গত রোববার ঢাকা সংবাদপত্র হকার্স কমিটির পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়।
আরএস