রাজধানীর সিদ্ধেশ্বরী মসজিদে আগুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৭:৩৮ পিএম

রাজধানীর মৌচাক মার্কেট সংলগ্ন সিদ্ধেশ্বরী স্কুলের পাশের একটি মসজিদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ইএইচ