জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে দায়িত্ব থেকে সরাল সরকার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:৫৫ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে তার পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। নতুন আদেশে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী, এই রদবদলের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগের সম্ভাবনা রয়েছে।

এই নিয়োগ নিশ্চিত হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শীর্ষ পদে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে।

ইএইচ