মোহাম্মদপুর থেকে পেট্রোল বোমা-ককটেল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৮:৫৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬টি পেট্রোল বোমা ও ৪টি ককটেল উদ্ধার করেছে র‍্যাব।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-২।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে র‍্যাব-২-এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে এসব বোমা ও বিস্ফোরক উদ্ধার করে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগামীকাল ১৩ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহের ডাকা লকডাউনকে কেন্দ্র করে মোহাম্মদপুরের তিনরাস্তাসহ আশপাশের এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুদ করেছিল দুর্বৃত্তরা।

উদ্ধারকৃত বোমা ও ককটেল র‍্যাব সদর দপ্তরের বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

ইএইচ