স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনার মৃত্যুদণ্ডে দেশে কোনো আতঙ্ক দেখছি না

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৫, ০৬:০৮ পিএম

জুলাই গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মৃত্যুদণ্ডের ঘটনায় দেশে কোনো আতঙ্ক দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। 

উপদেষ্টা বলেন, ‘এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই তো এদিক-ওদিক ঘোরাফেরা করছেন।

আমি তো কোথাও কোনো আতঙ্ক দেখছি না।’

ইএইচ