মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১১:৩৯ এএম

মোবাইল ফোন আমদানির সুযোগ উন্মুক্ত করা, এনইআইআর সংস্কার এবং সিন্ডিকেট প্রথা বাতিলের দাবিতে রোববার সকাল থেকে মোবাইল ব্যবসায়ীরা বিটিআরসি ভবন ঘেরাও করেছেন।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির আহ্বানে রাজধানীর আগারগাঁওয়ে শপিং মল ও দোকানের ব্যবসায়ীরা প্লেকার্ড ও ব্যানার হাতে অবস্থান নেন। তারা অভিযোগ করেছেন, এনইআইআর বাস্তবায়ন ও বাড়তি করের কারণে মোবাইলের দাম বেড়ে যাবে এবং বৈষম্য সৃষ্টি হবে।

অবরোধের কারণে আগারগাঁও শ্যামলী অভিমুখের সড়ক বন্ধ থাকায় নগরবাসীর ভোগান্তি বেড়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন, নিয়ম চালুর আগে তাদের সঙ্গে আলোচনা করা হোক এবং মোবাইল প্রস্তুতকারক ও বিক্রেতাদের কর নির্ধারণে ভারসাম্য আনা হোক।

জেএইচআর