রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়ে হত্যার ঘটনায় মূল আসামি আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে মোহাম্মদপুর থানা পুলিশ ঝালকাঠি থেকে আটক করেছে।
উল্লেখ্য, কথিত গৃহকর্মী আয়েশা গত সোমবার, ৮ ডিসেম্বর, মা লায়লা ফিরোজ (৪৮) এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে গিয়েছিল।
জেএইচআর