উত্তরায় ২ জুলাইযোদ্ধাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক  প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ১১:৫৭ পিএম

রাজধানীর উত্তরায় 'জুলাই রেভেলস' সংগঠনের দুই সদস্যকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরে অবস্থিত ইউএসবি স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় ওসমান হাদীর ওপর গুলির ঘটনায় মানববন্ধন থেকে ফেরার পথে উত্তরা ৪ নম্বর সেক্টরে ওই দুই ব্যক্তি হামলার শিকার হন।

উত্তরায় 'জুলাই রেভেলস' সংগঠনের ২ সদস্যকে টার্গেট করে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।

ঘটনাস্থলে উত্তরা পূর্ব থানার ওসি মো. মোরশেদ আলম উপস্থিত আছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

ইএইচ