পুরান ঢাকায় প্লাস্টিক গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০২:২৬ পিএম

পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট পাঠানো হয়েছে। 

বুধবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে লালবাগ ও আশপাশের স্টেশন থেকে ৪টি ইউনিটকে ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়েছে। পরে আরও শাতটি ইউনিট যোগ দেয়।

ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানান, আগুন লাগার সঠিক স্থানটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের কেউ বলছেন প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে, আবার কেউ বলছেন বসতবাড়িতে। আমাদের ইউনিটগুলো রাস্তায় যানজটের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে আগুনের প্রকৃত উৎস ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে।

জেএইচআর