রাজধানীর শাহবাগ থেকে বাংলামটর এলাকার উভয় পাশে আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স ইন্টারকন্টিনেন্টাল হোটেলের (১ নং মিন্টু রোড) গ্যাস বিতরণ লাইন স্থানান্তর কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের (শাহবাগ হতে বাংলামটর পর্যন্ত) মহাসড়কের উভয় পাশের এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ স্থগিত থাকবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময়ে এর আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। কাজ শেষ হওয়ার পরপরই পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
সম্মানিত গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।
ইএইচ