রাজধানীর কলাবাগান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি গেস্ট হাউজ থেকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, প্রান্ত গুপ্ত (২৮), পপি রানী (২৫), মো. মশিউর রহমান (২৭), সাদিয়া আফরিন (২৪), মো. হাসান (৩২) ও জান্নাতুল ফেরদৌস তিশা (২২)।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭টায় কলাবাগান থানা পুলিশ ৪০ লেকসার্কাস শাহজালাল গেস্ট হাউজে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকাবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ