রাজধানীতে ৪৭টি মাথার খুলি ও হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১১:৩৩ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীতে পুলিশের অভিযানে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়-কঙ্কালসহ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এ অভিযান পরিচালনা করে।

সোমবার দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানবদেহের কঙ্কাল ও হাড়গোড় চুরির সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া খুলি ও হাড়ের উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে বুধবার (১০ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এএন