ডিএমপির তিন থানায় ওসি রদবদল

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৩:০৩ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ তিনটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশনা দেওয়া হয়।

আদেশে জানানো হয়, বনানী থানার বর্তমান ওসি মোহাম্মদ খালিদ মুনসুরকে উত্তর-পশ্চিম থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে, ডিএমপির লাইনওআর-এ কর্মরত পুলিশ পরিদর্শক মো. ফরিদুল ইসলামকে বনানী থানার নতুন ওসি এবং মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, উত্তর-পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) স্থানান্তর করা হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেএইচআর