বনানীতে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৭:৩০ পিএম

রাজধানী বনানীতে একটি বহুতল ভবনের কাপড়ের গোড়াউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পাওয়ার পর পৌনে ৭টায় বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ৩টি ইউনিট গিয়ে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ শুরু করছে।

এম জি