রাজধানীর কলাবাগান এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক তরুণী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ‘হোটেল রূপসী’ নামের ওই প্রতিষ্ঠান থেকে মৃতদেহটি উদ্ধার করে কলাবাগান থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত তরুণীর বয়স আনুমানিক ২৬ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কলাবাগানের ভিশন আই হাসপাতালের পাশের ওই হোটেলে মরদেহটি পাওয়ার পর পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহের কাজ শুরু করে।
কলাবাগান থানার অপারেশনস ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। এটি শেষ হওয়ার পর ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এই মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের ফলাফল পাওয়ার পর এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে প্রকৃত তথ্য জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেএইচআর